গর্জে ওঠার বার্তা দিয়ে কাঁচ ভেঙে এন্ট্রি নিলেন শাহরুখ

অবশেষে অপেক্ষার অবসান। বলিউড বাদশা শাহরুখ খান ফিরছেন বড় পর্দায় তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’ নিয়ে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। সব ঠিক থাকলে চলতি বছরের আগামী ২৪ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে প্রেক্ষাগৃহে গর্জে উঠবে ‘কিং’।

শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দ যৌথভাবে একটি টিজার ভিডিও প্রকাশ করে এই ঘোষণা দেন। টিজারের শুরুতেই লেখা ভেসে ওঠে, ‘গর্জে ওঠার সময় এসেছে, ভয়ের মধ্য দিয়েই শেষ হবে বছর’।

এরপর কাঁচ ভেঙে দুর্দান্ত এন্ট্রি নেয় শাহরুখের চরিত্র। চোখে ভয়ংকর রাগ, হাতে অদম্য শক্তি। যা দেখে ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

টিজারের ক্যাপশনে জানানো হয়, ‘কিং ইজ রেডি টু রোর অন ২৪.১২.২০২৬ ইন সিনেমাস’। অর্থাৎ ২৪ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই সিনেমাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে আরেকটি কারণে। ‘কিং’ দিয়েই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। এর আগে জয়া আখতারের ‘দ্য আর্চিস’-এ দেখা গেলেও এটি হবে তার প্রথম বড় বাজেটের বলিউড সিনেমা। বাবার সঙ্গে একই সিনেমায় অভিনয় করায় আগ্রহ আরও বেড়েছে দর্শকদের।

সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শাহরুখ খানের দীর্ঘদিনের প্রিয় সহশিল্পী দীপিকা পাড়ুকোন। একটি সূত্র জানিয়েছে, এবার শুধু ক্যামিও নয় বরং পূর্ণাঙ্গ ও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।

এ ছাড়া সিনেমায় আরও থাকছেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অভয় ভার্মা, আরশাদ ওয়ার্সি ও রানী মুখার্জি।

সব মিলিয়ে তারকাবহুল কাস্ট ও সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন ঘরানার কারণে ‘কিং’ ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে। বড়দিনে ‘কিং’ যে বক্স অফিসে ঝড় তুলবে, তা বলাই যায়।

  • Related Posts

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading
    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩