আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়েছে টাইগ্রেসরা। আগেই সুপার সিক্স নিশ্চিত হয়েছিল।

আর শেষ ম্যাচও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। এ নিয়ে গ্রুপ পর্বে ৪ ম্যাচের সব কটিই জিতলো টাইগ্রেসরা। সুপার সিক্সে ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামবেন জ্যোতি-মারুফারা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। জবাবে ১৪৪ রানে থামে আইরিশ নারীদের ইনিংস।

রান তাড়ায় আইরিশরা বেশ ইতিবাচক শুরু করেছিল। উদ্বোধনী জুটিতে তারা তুলে ফেলে ৫৩ রান। ১০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান তুলে বেশ সুবিধাজনক অবস্থানে ছিল আয়ারল্যান্ড। তবে ১১তম ওভারে দৃশ্যপট বদলে দেন স্বর্ণা আক্তার। জোড়া আঘাত হেনে আইরিশদের লাগাম টেনে ধরেন তিনি।

এরপর নাহিদা আক্তার ও রিতু মনির মিতব্যয়ী বোলিংয়ে আরও চাপে পড়ে আইরিশরা। ১৯তম ওভারে ৭৩ রান করা লুইসকে ফিরিয়ে দেন রাবেয়া খান। শেষ ওভারে ২০ রানের সমীকরণে মারুফা আক্তার দেন মাত্র ১০ রান। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৪৪ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।

এর আগে ব্যাটিং করতে নেমে তৃতীয় ওভারে ১৩ রানে প্রথম উইকেট হারায় তারা। তারপর দিলারা আক্তারকে নিয়ে শারমিন ৭০ রানের জুটি গড়েন। দিলারা ৩৫ রানে ফিরলেও শারমিন তুলে নেন হাফ সেঞ্চুরি। ৪৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন তিনি।

এরপর শেষদিকে সাত রানের ব্যবধানে বাংলাদেশ তিন উইকেট হারালেও সোবহানা ১৬ বলে ১ চার ও ৩ ছয়ে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে দেড়শ পার করান। ইনিংসের শেষ বলে আউট হন তিনি।

আয়ারল্যান্ডের পক্ষে আরলেন কেলি ও জেন মাগুইরে ২টি করে উইকেট নেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প