‘খুব দ্রুত’ গাজার দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আশায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে ‘খুব দ্রুত’ পৌঁছানোর বিষয়ে আশাবাদী। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে, হামাস যদি শিগগির নিরস্ত্র না হয় তবে তাদের ‘নারকীয় মূল্য দিতে হবে’।

মার্কিন প্রেসিডেন্টের ২০-দফা শান্তি পরিকল্পনায় হামাসকে নিরস্ত্র করার কথা বলা হয়েছে। সোমবার ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার সময় এমন মন্তব্য করেন ট্রাম্প।

বৈঠকের পর নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গাজায় তাদের সামরিক বাহিনীর অব্যাহত হামলার পরেও ইসরায়েল তাদের ‘পরিকল্পনা শতভাগ পূরণ করেছে’।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, তার দেশ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্নির্মাণ পুনরায় শুরু করার ক্ষেত্রে ইরানের ওপর আরেকটি বড় হামলা সমর্থন করতে পারে।

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ইরানের প্রতি যেকোনো আগ্রাসনের ‘তাৎক্ষণিক কঠোর জবাব’ দেওয়া হবে।

হামাস এবং ইসরায়েলের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায় কত দ্রুত এগিয়ে যাওয়া উচিত সে বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, যত তাড়াতাড়ি সম্ভব। তবে নিরস্ত্রীকরণ করতে হবে।

হামাস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, যেমনটা তারা করতে রাজি হয়েছিল সে অনুযায়ী যদি তারা নিরস্ত্রীকরণ না করে তাহলে তাদেরকে নারকীয় পরিণতি ভোগ করতে হবে।

তাদের খুব অল্প সময়ের মধ্যে নিরস্ত্রীকরণ করতে হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প আরও বলেন গাজায় পুনর্গঠন ‘খুব শিগগির শুরু হতে পারে।

এর আগে গত অক্টোবরে গাজায় প্রথম দফার শান্তি পরিকল্পনা কার্যকর হয়। দ্বিতীয় পর্যায়ের অধীনে হামাসকে নিরস্ত্রীকরণ কো হবে এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে। এরপর গাজার পুনর্গঠন শুরু হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প