খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে মালদ্বীপে স্মারক প্রকাশনা

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মিশনের উদ্যোগে একটি স্মারক প্রকাশনার উন্মোচন করা হয় এবং তার জীবন ও রাজনৈতিক সংগ্রামভিত্তিক একটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় মালেতে অবস্থিত ইউনিভার্সিটি অব মালদ্বীপের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মালদ্বীপের শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলরসহ দেশটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক, শিক্ষাবিদ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

jagonews24

এছাড়াও স্মরণসভায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, মালদ্বীপ বিএনপির সিনিয়র নেতা, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব এবং দেশ গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে একটি দীর্ঘ প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রটি উপস্থিত অতিথিদের গভীরভাবে আবেগাপ্লুত করে।

স্মরণসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ, নেতৃত্বগুণ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার অবিচল অবস্থানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প