খামেনিকে হত্যা নৈতিকতার সব মানদণ্ড লঙ্ঘন ও নিন্দনীয়: পুতিন

ইরানের সর্বোচ্চ নেতা আলী-খামেনিকে হত্যা নৈতিকতার সব মানদণ্ড লঙ্ঘন ও নিন্দনীয় বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের উদ্ধৃতি দিয়ে তাস আরও জানায়, খামেনির হত্যাকাণ্ড ছিল মানবিক নৈতিকতার সব মানদণ্ড ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এদিকে ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি দাবি করেছে, এ ঘটনায় ওয়াশিংটনের গ্যাংস্টারসুলভ আচরণ স্পষ্ট হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রকাশিত বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সম্পূর্ণভাবে অবৈধ আগ্রাসন এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের জঘন্য উদাহরণ।

পিয়ংইয়ং আরও অভিযোগ করে, দুই মিত্র দেশ নিজেদের স্বার্থপর ও আধিপত্যবাদী লক্ষ্য পূরণে সামরিক শক্তির অপব্যবহার করছে।

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। এ বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠকের বিষয়েও আলোচনা চলছে।

কয়েক মাস ধরে এসব প্রস্তাবে তেমন সাড়া না দিলেও, চলতি সপ্তাহে কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র যদি পিয়ংইয়ংয়ের পারমাণবিক অবস্থান মেনে নেয়, তাহলে দুই দেশ ভালোভাবে সহাবস্থান করতে পারে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প