ক্রিসমাসের রাতে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ঝড়বৃষ্টিতে ৩ জনের মৃত্যু

ক্রিসমাসের রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টানা বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত ঝড়টি অব্যাহত থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির। 

স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি ছিল। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু অংশে ১১ ইঞ্চি (প্রায় ২৭ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর জেরে বহু এলাকা প্লাবিত হয়, গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। বাড়তে থাকা পানিতে আটকে পড়া যানবাহন থেকে যাত্রীদের উদ্ধারে জরুরি পরিষেবাকে একাধিক অভিযান চালাতে হয়েছে।

পরিস্থিতির অবনতির পর গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সামনে আরও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে এবং ছোট-বড় নদী-নালায় পানি বাড়তে পারে।

দুর্যোগে প্রাণহানির ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়। সান ডিয়েগোতে একটি গাছ পড়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। রেডিং শহরে বন্যার পানিতে গাড়ির ভেতর আটকে থাকা অবস্থায় উদ্ধারকালে ৭৪ বছর বয়সী আরেকজন মারা যান। এছাড়া সোমবার মেনডোসিনো কাউন্টির ম্যাককেরিচার স্টেট পার্কে বড় ঢেউয়ের ধাক্কায় পাথর থেকে পড়ে সাগরে ভেসে গিয়ে সত্তরোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টিতে কিছু এলাকায় সরিয়ে নেয়ার সতর্কতা জারি করা হয়েছে এবং সান ফ্রান্সিসকো বে এলাকায় ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা দেওয়া হয়েছে। বে এলাকায় এক পর্যবেক্ষণকেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল ছাড়িয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ছুটির ব্যস্ত সময়ে অপ্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প