ক্যানসার চিকিৎসার মধ্যেও কাজ চালিয়ে গেছেন কিরণ

ভারতীয় অভিনেত্রী কিরণ খের ২০২০ সালে ‘মাল্টিপল মায়লোমা’ নামে একধরনের ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তিনি সম্প্রতি ক্যানসারের সঙ্গে তাঁর দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের নানা কথা ভাগাভাগি করেছেন। ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যানসার চিকিৎসার মধ্যেও তিনি নিজের কাজ চালিয়ে গেছেন। এমনকি ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর বিচারক হিসেবে তাঁর ভূমিকায় অবিচল ছিলেন। কখনো শোয়ের কাজে অব্যাহতির কথা তিনি ভাবেননি।

কিরণ খের জানান, তিনি ক্যানসারের চিকিৎসা চলাকালে অভিনয় থেকে দূরে সরে ছিলেন।

শুধু তাঁর নিজের শহর চণ্ডীগড়ে থাকার সময় ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর বিচারক হিসেবে কাজ করেছিলেন।

কিরণ জানান, তিনি শোটি করার জন্য চুক্তিবদ্ধ ছিলেন। তবে ছবির কাজসহ অন্যান্য কাজ এড়িয়ে গিয়েছিলেন ওই সময়। কারণ, সেই সময় তাঁকে কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছিল। এর মধ্যেও তিনি ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এ তাঁর কাজ চালিয়ে যাচ্ছিলেন কেবল মনে জোরে। কারণ তাঁদের বিপদে ফেলে তিনি শোটি ছেড়ে দিতে পারেননি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই ভয় পায় যে একদিন ক্যানসার বা সেটির মতো ভয়ংকর কোনো রোগ হতে পারে; কিন্তু যখন তা ঘটে, তখন সেটি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সব পার্শ্বপ্রতিক্রিয়াসহ ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও অনেক বেশি কষ্টকর।’

দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠলেও তাঁর চিকিৎসা এখনো চলছে। তিনি বলেন, ‘কিছুদিন ছাড়া এই চিকিৎসা থেকে একটা লম্বা বিরতি মেলে; কিন্তু আমার এই চিকিৎসা বছরের পর বছর ধরে চলবে।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প