কোপা দেল রে বেতিসকে ৫ গোলে বিধ্বস্ত করে সেমিতে অ্যাতলেতিকো

কোপা দেল রের কোয়ার্টারফাইনালে রিয়াল বেতিসকে ৫–০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। বৃহস্পতিবারের ম্যাচে অ্যাতলেতিকোর হয়ে অভিষেকে গোল করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকম্যান।

ডিয়েগো সিমিওনের দলটির হয়ে অন্য গোলগুলো করেন ডেভিড হানকো, জিউলিয়ানো সিমিওনে, অঁতোয়া গ্রিজম্যান ও থিয়াগো আলমাদা। টানা তৃতীয় মৌসুমে শেষ চারে জায়গা করে নিলো অ্যাতলেতিকো।

ম্যাচের ১২ মিনিটে হানকোর গোলে লিড নেয় অ্যাতলেতিকো। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান জিউলিয়ানো সিমিওনে। ৩৭ মিনিটে দ্রুত কাউন্টার আক্রমণ থেকে নিজের প্রথম গোলটি করেন লুকম্যান। ৬২ মিনিটে লুকম্যানের অ্যাসিস্টে গ্রিজম্যান চতুর্থ গোলটি করেন। ৮৩ মিনিটে আলমাদা গোল করে বড় জয় নিশ্চিত করেন।

শীতকালীন দলবদলের শেষ দিকে ইতালির আতালান্তা থেকে অ্যাতলেতিকোতে যোগ দেন ২৮ বছর বয়সী লুকম্যান। প্রতিশ্রুতি ভঙ্গ ও খারাপ আচরণের অভিযোগ তুলে আতালান্তা ছাড়তে চেয়েছিলেন তিনি।

এ ম্যাচে অ্যাতলেতিকোর হয়ে অভিষেক হয় মেক্সিকোর মিডফিল্ডার ওবেদ ভার্গাসেরও। সিয়াটল সাউন্ডার্স থেকে আসা ভার্গাস ৭৯ মিনিটে লুকম্যানের বদলি হিসেবে মাঠে নামেন। আরেক নতুন সই মিডফিল্ডার রদ্রি মেন্দোজা নামেন ৬৬ মিনিটে।

সেমিফাইনালের ড্র হবে শুক্রবার। শেষ চারে অ্যাতলেতিকোর সঙ্গে রয়েছে বার্সেলোনা, অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ। ২০১২–১৩ মৌসুমে শেষবার কোপা দেল রে জিতেছিল অ্যাতলেতিকো; এরপর প্রথমবার ফাইনালে ওঠার লক্ষ্য তাদের।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প