কোপা দেল রে তোরেস-ইয়ামালের গোলে কোয়ার্টার ফাইনালে বার্সা

পারফরম্যান্স খুব একটা ঝলমলে ছিল না। তারপরও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহজ জয়ই পেয়েছে বার্সেলোনা। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে রেসিং সানতান্দারকে ২-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ে নিশ্চিত হয়েছে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে লা লিগা ২-এর শীর্ষে থাকা রেসিং সানতান্দার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের দখল নেয় বার্সেলোনা। হান্সি ফ্লিকের দল প্রথম এক ঘণ্টা তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকলেও শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফেরান তোরেস। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে (৬৬ মিনিে) তার করা গোলেই এগিয়ে যায় কাতালানরা।

রেসিং সানতান্দার প্রশংসনীয় লড়াই চালিয়ে যায় এবং যোগ করা সময়ে সমতায় ফেরার দারুণ সুযোগও পেয়েছিল। তবে অবিশ্বাস্যভাবে সেই সুযোগ নষ্ট করে তারা। এরপরই প্রতিপক্ষের হতাশার সুযোগ নিয়ে ম্যাচের শেষ দিকে (৯৬ মিনিটে) দ্বিতীয় গোলটি করেন লামিনে ইয়ামাল, নিশ্চিত হয় বার্সেলোনার জয়।

এর একদিন আগে রিয়াল মাদ্রিদ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় বার্সেলোনার ওপর বাড়তি চাপ ছিল। যদিও শেষদিকে কিছুটা নার্ভাস মুহূর্তের মধ্য দিয়ে যেতে হয়েছে, তবুও বিপর্যয় এড়িয়ে বর্তমান চ্যাম্পিয়নরা যোগ্যতার সঙ্গেই কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান