কোপা দেল রে ঘরের ছেলের হাতে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া, ৫ গোল দিয়ে সেমিতে বার্সা

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে স্প্যানিশ কোপা দেল রে-র সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। সেরা চারে আগেই উত্তীর্ণ হয়েছে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ।

গতকাল বৃহস্পতিবার বার্সার একপেশে জয় সম্ভব হয়েছে ফরোয়ার্ড ফেরান তোরেসের দুর্দান্ত পারফরম্যান্সে। মাত্র ৩০ মিনিটে হ্যাটট্রিক করে বার্সাকে কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে বিশাল জয় এনে দিয়েছেন তিনি।

বলা যায়, এদিন ঘরের ছেলের হাতেই বিধ্বস্ত হয়েছে ভ্যালেন্সিয়া। কেননা এই তোরেসের জন্ম ফয়েস নামে ভ্যালেন্সিয়ার একটি পৌরসভায়। ক্যারিয়ারও তিনি শুরু করেন ভ্যালেন্সিয়ার হয়ে। অর্থাৎ নিজ শহর ও শৈশবের ক্লাবের বিপক্ষেই নিজের বিধ্বংসী রূপ দেখালেন তোরেস।

ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে মাস্তেলা স্টেডিয়ামে দ্বিতীয় মিনিটে কাউন্টার অ্যাটাকে থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন তোরেস। ১৭ মিনিটে লামিন ইয়ামালের শট পোস্টে লেগে ফেরত আসার পর সেটি গোলে পরিণত করেন ২৪ বছর বয়সী তরুণ।

মাত্র ৫ মিনিট পর ফারমিন লোপেজ আরও একটি কাউন্টার অ্যাটাক থেকে তৃতীয় গোল করেন। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৩০ মিনিটে বক্সের প্রান্ত থেকে চমৎকার এক শটে বার্সাকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন তোরেস, পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

বিরতির পর বার্সা আক্রমণের গতি কিছুটা কমালেও ৫৯তম মিনিটে ইয়ামাল পঞ্চম গোলটি করেন। ভ্যালেন্সিয়ার গোলকিপার স্টোলে দিমিত্রিয়েভস্কি বল হাতে রাখতে ব্যর্থ হয়ে জালের ভেতরে পাঠিয়ে দেন।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই সপ্তাহের মধ্যে বার্সেলোনার দ্বিতীয় বড় জয় এটি। এর আগে তারা লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল হান্সি ফ্লিকের শিষ্যরা। ভ্যালেন্সিয়া বর্তমানে লিগ টেবিলের নিচ থেকে দ্বিতীয় অবস্থানে থেকে অবনমন এড়ানোর লড়াই করছে।

টিভিই-কে দেওয়া সাক্ষাৎকারে তোরেস বলেন, ‘পিচের বাইরে আমি ভ্যালেন্সিয়ার একজন সাধারণ ভক্ত। আমার শৈশবের ক্লাবকে এমন অবস্থায় দেখতে কষ্ট লাগে। আমি তাদের শুভকামনা জানাই।’

আগামী বুধবার সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    মারণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই নতুন করে আরেক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে।…

    Continue reading
    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প