কেমন জমলো শাকিব-ইধিকার নতুন গান

অবশেষে অপেক্ষা কাটলো। ‘প্রিয়তমা’ দিয়ে বাজিমাত করার পর আবারও জুটি হয়ে হাজির হলেন দুই বাংলার দুই তারকা শাকিব খান ও ইধিকা পাল। আসছে ঈদে মুক্তি পাবে তাদের সিনেমা ‘বরবাদ’। তার আগেই দুজন দেখা দিলেন রোমান্টিক গানে।

‘দ্বিধা’ নামের গানটি মুক্তি পেয়েছে ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে। ৩ মিনিটের গানটি এখন পর্যন্ত ১৩ লাখেরও বেশি দর্শক দেখেছেন। ১০ হাজারেও বেশি মন্তব্যের প্রায় ৯০ শতাংশই গানটি নিয়ে মুগ্ধতায় ভরা।

দর্শক আবারও শাকিবের সঙ্গে ইধিকা পালকে দেখে আপ্লুত। দুজনের জুটিকে এই সময়ের বাংলা সিনেমার সেরা জুটি হিসেবে আখ্যা দিচ্ছেন। কেউ কেউ শাকিব খানের লুকের প্রশংসায় মেতেছেন। গানটিতে লোকেশনে প্রতিও ভালোলাগাও প্রকাশ করছেন অনেকে।

গানটির কথায় রয়েছে রোমান্টিক অনুভূতি, যেখানে শাকিব খান ও ইধিকা পালকে রোমান্স করতে দেখা যাচ্ছে। গানের কথা ছিল, ‘কখনো রোদ তুমি, কখনো জোৎস্না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?’

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার গানটির কথা লিখেছেন ইনামুল তাহসীন এবং সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। গানটি কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, আর কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খান এবং ইধিকা পাল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি অ্যাকশন ও রোমান্স ঘরানার মিশ্রণে তৈরি। ‘তুফান’ সিনেমার পর আবারও গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর ও কলকাতার যীশু সেনগুপ্ত। আরও আছেন বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম ও মানব সচদেব।

সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় নির্মিত ‘বরবাদ’।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত