কেনিয়ায় স্কুলে আগুন, ১৭ শিক্ষার্থীর মৃত্যু

কেনিয়ার একটি স্কুলে আগুন লেগে অন্তত ১৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মধ্য কেনিয়ার নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গুরুতর দগ্ধ অবস্থায় বেশ কয়েকজনেক হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তকারীদের একটি দলকে স্কুলটিতে তদন্তের জন্য পাঠানো হয়েছে।

কেনিয়া রেডক্রস জানিয়েছে, ছাত্র-শিক্ষক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।

কেনিয়ার বোর্ডিং স্কুলে স্কুলে আগুনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে রাজধানী নাইরোবির মোই গার্লস হাইস্কুলে আগুনে ১০ শিক্ষার্থী মারা যায়।

২০ বছরেরও বেশি সময় আগে দেশটির নাইরোবির দক্ষিণ-পূর্বে মাচাকোস কাউন্টির একটি স্কুলে সবচেয়ে মারাত্মক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেবার কমপক্ষে ৬৭ শিক্ষার্থী প্রাণ হারায়।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’