কেনিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত

প্লেন বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে হওয়া এ দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্লেনটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ডিয়ানি এয়ারস্ট্রিপ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় ঘটে। কোয়ালে কাউন্টি কমিশনার স্টিফেন ওরিন্ডে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, বিমানে থাকা সবাই বিদেশি পর্যটক ছিলেন। তাদের জাতীয়তা পরে নিশ্চিত করা হবে।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, প্লেনটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনা ঘটে এবং বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। সেসনা ক্যারাভান ধরনের ওই বিমানে মোট ১২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা এপি’কে জানিয়েছেন, তারা একটি বিকট শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে বিমানের ধ্বংসস্তূপের মধ্যে মানবদেহের অংশ দেখতে পান।

বিমানের মালিক প্রতিষ্ঠান মোম্বাসা এয়ার সাফারি জানায়, তারা কেনিয়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে তদন্তে কাজ করছে এবং পরবর্তী আপডেট ওই সংস্থার মাধ্যমে জানানো হবে।

মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ আফ্রিকার অন্যতম জনপ্রিয় বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে প্রতিবছর তানজানিয়ার সেরেঙ্গেটি থেকে বন্য প্রাণীর অভিবাসন দেখতে হাজারো পর্যটক ভিড় জমান।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স