কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প, সাড়া নেই উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আবারও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। তবে এখন পর্যন্ত পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

দক্ষিণ কোরিয়া সফরের আগে ট্রাম্প কিমের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ কয়েকবার পাঠিয়েছেন বলে ওয়াশিংটন ও সিউলের কর্মকর্তারা জানিয়েছেন। তবে দুই দেশেরই কর্মকর্তারা বলেছেন, এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি বা বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়নি।

ট্রাম্প যুক্তরাষ্ট্র ত্যাগের আগেই উত্তর কোরিয়া দাবি করে যে তারা একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে।

এশিয়া সফরকালে ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন যে তিনি কিমের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত—যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন।

তিনি বলেন, আমার তার (কিমের) সঙ্গে ভালো সম্পর্ক ছিল। যদি সে চায়, আমি তার সঙ্গে দেখা করতে আগ্রহী। আমরা কোনো আনুষ্ঠানিক বার্তা পাঠাইনি, তবে সে জানে আমি সেখানে যাচ্ছি। দেখা করতে চাইলে আমি প্রস্তুত।

কিমকে আলোচনায় আনতে কী ব্যবহার করবেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, নিষেধাজ্ঞা—এটাই সবচেয়ে বড় অস্ত্র।

২০১৮ ও ২০১৯ সালে ট্রাম্প ও কিমের মধ্যে তিন দফা বৈঠক হয়, তবে পরমাণু কর্মসূচি নিয়ে মতবিরোধে আলোচনা ভেঙে যায়। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দেশটি এখনো কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

গত মাসে কিম ইঙ্গিত দিয়েছিলেন, যদি যুক্তরাষ্ট্র তাদের পরমাণু কর্মসূচি ত্যাগের দাবি থেকে সরে আসে, তাহলে তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে আগ্রহী।

তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র আমাদের নিরস্ত্রীকরণের অযৌক্তিক দাবি বাদ দিয়ে বাস্তবতাকে মেনে নেয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হয়, তাহলে বৈঠকে না বসার কোনো কারণ নেই।

তবে এখন পর্যন্ত কোনো বৈঠকের প্রস্তুতির লক্ষণ দেখা যায়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা দক্ষিণ ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ডিমিলিটারাইজড জোন সফরের বিষয়টি বিবেচনা করেছিলেন, কিন্তু তা চূড়ান্ত হয়নি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং, যিনি জুনে দায়িত্ব গ্রহণ করেছেন, উত্তরের সঙ্গে সম্পর্ক সহজ করার চেষ্টা করছেন। তিনি প্রস্তাব দিয়েছেন, ট্রাম্প তার সফরকালে কিমের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে পারেন।

দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ং জানিয়েছেন, পিয়ংইয়ং মঙ্গলবার বা বুধবার ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স