কুয়েত আইনের কঠোর প্রয়োগে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার কমেছে

কুয়েতে সড়ক দুর্ঘটনা কমাতে নতুন ট্রাফিক আইন কার্যকর হওয়ার মাত্র দুই মাসের ব্যবধানেই কুয়েতে দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে প্রায় চৌত্রিশ শতাংশ।

চলতি বছরের ২২ এপ্রিল থেকে কার্যকর হয় এই আইনটি।

গত বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কুয়েতে মৃত্যুর সংখ্যা ছিল ১৪৩ জন। চলতি বছরের প্রথমার্ধে তা কমে এসেছে ৯৪ জনে।

কুয়েতের ট্রাফিক বিভাগের মতে, এই পরিবর্তনের মূল কারণ হচ্ছে কঠোর আইন প্রয়োগ, স্মার্ট ক্যামেরা, এবং প্রযুক্তিভিত্তিক নজরদারির সম্প্রসারণ। সেই সঙ্গে দেশটির  নাগরিক ও প্রবাসীদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম মেনে চলার প্রবণতাও দুর্ঘটনা হ্রাসে বড় ভূমিকা রেখেছে।

এদিকে, ট্রাফিক বিভাগ আরও জানায়, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে তাদের। ট্রাফিক সংস্কৃতি গড়ে তুলতে বিভিন্ন শ্রেণির মানুষকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানায় তারা।

এই আইন কার্যকর হওয়ায় প্রবাসীরাও সাধুবাদ জানাচ্ছেন। তবে, জীবন রক্ষা শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, সচেতন আচরণ ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সম্ভব বলেও মনে করেন তারা। কুয়েতে এই ইতিবাচক পরিবর্তন সেটিই প্রমাণ করে বলে মত সংশ্লিষ্টদের।

এ বিষয়ে কুয়েতের টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়া এবং স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তৃতা এবং সভার মাধ্যমে ট্র্যাফিক আইনের গুরুত্ব বোঝাতে প্রচারণা চালানো হয়েছে। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!