কুয়েতে ফুটবল খেলা চলাকালে মাঠে ‘জয় বাংলা’ স্লোগান

কুয়েতে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংস বনাম ওমানের আল সিবের ফুটবল ম্যাচ চলাকালে আল মোবারক আল হামাদ স্টেডিয়ামে ‌‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয় আওয়ামী নেতাকর্মীরা। এতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় প্রবাসীদের মাঝে।

স্লোগান দেওয়ার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ও ইউনূস সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

প্রবাসীরা বলছেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। বিদেশের মাটিতে এসব স্লোগান বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তখন এর সঙ্গে জড়িত সবাইকে দেশে পাঠিয়ে দেবে। তাতে করে বাংলাদেশের মান ক্ষুণ্ন হবে। এমনিতে কুয়েতের সঙ্গে সরাসরি বাংলাদেশের ভিসা বন্ধ। এদের কারণে একবারেই বন্ধ হয়ে যাবে।

এদিকে মিডিয়া সংশ্লিষ্ট না হওয়া সত্ত্বেও বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ এক প্রবাসী আওয়ামী লীগ নেতাকে মিডিয়া কার্ড দেওয়ায় কুয়েতে কর্মরত প্রবাসী সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, যারা সবসময় প্রবাসীদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার খবর তুলে ধরে দেশ ও জাতিকে জানাতে নিরলসভাবে কাজ করেন তাদের উপেক্ষা করে রাজনৈতিক ব্যক্তিকে মিডিয়া প্রতিনিধি হিসেবে সুযোগ দেওয়া সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত মর্যাদার পরিপন্থি।

এর আগে বসুন্ধরা কিংসের কুয়েতে পৌঁছানোর কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি ই-মেইল বার্তার মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতকে অবগত করেন। সে অনুযায়ী প্রবাসী সাংবাদিকরা তাদের নিজ নিজ টেলিভিশন চ্যানেলের পরিচয়পত্র জমা দেন কর্তৃপক্ষের কাছে কিন্তু মিডিয়া কার্ড না পেয়ে তারা হতাশ ও ক্ষুব্ধ হন।

প্রবাসীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে কিছু প্রবাসী রাজনৈতিক নেতা নিজেদের পরিচয় বদলে বিভিন্ন সাংবাদিক, সামাজিক, আঞ্চলিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। অভিযোগ রয়েছে, অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে এসব সংগঠনের পদ-পদবি অর্জনের প্রবণতা বেড়েছে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি