চমক নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

মডেলিং ও উপস্থাপনাকে পেছনে রেখে বড় পর্দায় নিজের অভিনয় প্রতিভা দেখিয়ে আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। এরপর অভিনয়ের পাশাপাশি গানেও নিজেকে রাখেন মিডিয়ার আলোচনায়। ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে সংগীত জগতে আত্মপ্রকাশ ঘটে ফারিয়ার। সেই গান প্রকাশের পর সমালোচনার পাশাপাশি প্রশংসাও পান তিনি। এরপরে তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন।

এবার বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফারিয়া। সেই গানে থাকবে অনেক চমক।

গত বছরের শুরুর দিকে জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে একটি গান রেকর্ড হলেও সেটি এখনও প্রকাশিত হয়নি। ফারিয়া এবার দর্শকদের জন্য ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও উপহার দিতে চান। সেভাবেই নিচ্ছেন প্রস্তুতি।

সম্প্রতি এক অনুষ্ঠানে ফারিয়া বলেন, ‌‘একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে এবং তা সময়সাপেক্ষ। আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে। নতুন কিছু দেখার অনুভূতি দেবে। এজন্য সময় লাগছে।’

তিনি জানান, তার বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ, সঞ্জয়সহ আরও কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি প্রজেক্ট সুন্দরভাবে এগোচ্ছে।

ফারিয়া আরও বলেন, ‘কয়েকজন সংগীতশিল্পী আছেন যাদের গান শুনে আমি বড় হয়েছি। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটা সত্যিই দারুণ হবে। কিছু পরিকল্পনা করছি, দেখা যাক কতদূর এগোতে পারি।’

সংগীতের পাশাপাশি ফারিয়া শিগগিরই বড় পর্দাতেও ফিরবেন বলে জানান। তিনি বলেন, ‘এ মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। শিগগিরই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

গত মাসে নুসরাত ফারিয়া কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। আগামী নভেম্বরে তিনি আরও একটি আন্তর্জাতিক সফরে অংশ নেবেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর