কুমিল্লায় বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

কুমিল্লার লালমাইতে বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বরল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রামের আলী আক্কাসের ছেলে জসিম উদ্দিন (৪৫) ও পেরুল উত্তর ইউনিয়নের কাঁকসার গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন (২৫)।

জসিম উদ্দিন দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের মালিক ও জাহিদ হোসেন ট্রাক্টরের চালক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী জোনাকি বাস ও লাল-সবুজ বাস ওভারটেক করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরের সামনের অংশ আলাদা হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একুশে বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে জোনাকি বাসের ধাক্কায় ট্রাক্টরের মালিক মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন ট্রাক্টর চালক জাহিদসহ কমপক্ষে ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত ট্রাক্টরচালক জাহিদকে ঢাকা নেওয়ার পথে রাত ১১টায় তিনি মারা যান।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদেল আকবর বলেন, দুটি বাসের সঙ্গে ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান