কুতুবদিয়ায় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ

চট্টগ্রাম থেকে কুতুবদিয়া আসার পথে ঝড়ের কবলে পড়ে একটি মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) ভোরে বাঁশখালী কয়লা বিদ্যুৎ সংলগ্ন গহিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ইব্রাহিম কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালীর বাসিন্দা ও ডুবে যাওয়া ট্রলারের শ্রমিক ছিলেন।

জানা গেছে, চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে কুতুবদিয়া যাচ্ছিল বড়ঘোপ বাজারের ব্যবসায়ী আজিজুল হক আজু সওদাগরের মালিকানাধীন ট্রলারটি। এ সময় বাঁশখালী কয়লা বিদ্যুৎ সংলগ্ন গহিরা এলাকায় এসে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ৮ শ্রমিকের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়।

ট্রলারের মালিক আজিজুল হক আজু সওদাগর বলেন, ট্রলারের শ্রমিক ইব্রাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রলার ও নিখোঁজ শ্রমিককে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সুয়াইব বলেন, সাগর প্রচণ্ড উত্তাল থাকার পরও জয় বাংলা জাহাজের সহযোগিতায় উদ্ধার কাজ চলছে। এত প্রতিকূল মুহূর্তেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি