কিয়েভে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ মঙ্গলবার ভোরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমেও এ-সংক্রান্ত খবর এসেছে।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী বলেছে, পুরো দেশ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে আছে।

বিস্ফোরণের শব্দগুলো ইউক্রেনের সক্রিয় থাকা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে এসেছে, নাকি আকাশপথে রাশিয়ার চালানো হামলা থেকে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষ থেকে দেশটির নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

ইউক্রেনীয়দের আকাশপথে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে বাজানো সতর্কসংকেত অগ্রাহ্য না করার জন্য অনুরোধ জানানো হয়েছে; একই সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা প্রতিহতে আজ ভোরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে ইউক্রেনে। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। রাজধানী কিয়েভ ঘিরে কিয়েভ অঞ্চলটির অবস্থান।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শত্রুপক্ষের ড্রোনের আনাগোনা শনাক্ত করা হয়েছে। কিয়েভ অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনীয় সেনাদের হামলার জবাব দিচ্ছে রুশ বাহিনী। এই জবাবের অংশ হিসেবে গতকাল সোমবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনের অর্ধেকের বেশি এলাকাজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালায় রাশিয়া।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর