‘কিং’ নিয়ে নতুন তথ্য দিলেন শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমাটি নিয়ে বেশ কয়েক মাস ধরে আলোচনা হচ্ছে। নির্মাতা সুজয় ঘোষের ‘কিং’ সিনেমায় তাকে দেখা যাবে। এতে তার মেয়ে সুহানাও অভিনয় করছেন।

শাহরুখের নতুন সিনেমা ‘কিং’ কেমন হতে যাচ্ছে তা নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে সংবাদ এসেছে। সিনেমাটি অ্যাকশন ঘরানার, এমনটিই বিভিন্ন মাধ্যমে জানা গেছে। কিন্তু এবার শাহরুখ তার সিনেমাটি নিয়ে জানালেন নতুন তথ্য।

কয়েকদিন আগে শাহরুখ একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তার আসছে সিনেমাটি নিয়ে কথা বলেন। এ সময় তিনি জানান এখন ‘কিং’ আন্ডার প্রোডাকশনে রয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন এটি অ্যাকশনধর্মী সিনেমা নয়, অনেক বেশি ইমোশনাল এবং মিষ্টি গল্পের সিনেমা হবে, যা সব শ্রেণির দর্শকরা উপভোগ করতে পারবেন।

শাহরুখ আরও বলেন, “এ সিনেমাটি প্রযোজনার দায়িত্বে ‘পাঠান’র নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। আমি গত ৭-৮ বছর ধরে এমন একটা সিনেমায় করার স্বপ্ন দেখছি। আমি এমনটি মনে করিছিলাম যে সুজয় সেই যোগ্য মানুষটি হবেন, যিনি এই সিনেমা নির্মাণ করতে পারবেন।”

‘কিং’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করবেন অভিষেক বচ্চন ও শাহরুখ কন্যা সুহানা খান। এতে শাহরুখকে ডনের চরিত্রে দেখা যাবে বলেই বিভিন্ন সূত্র বলছে। এদিকে শাহরুখ খানের সুদীর্ঘ সফল ক্যারিয়ারের মুকুটে আরও একটি কৃতিত্বের পালক যুক্ত হলো। সুইজারল্যান্ডে ‘৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসব’-এ ‘পার্ডো আলা ক্যারিয়ার লেপার্ড অ্যাওয়ার্ড’ লাভ করেছেন বলিউড শীর্ষ নায়ক শাহরুখ।

তাকে ভারতীয় সিনেমায় অনবদ্য অভিনয় ও অসামান্য কৃতিত্বের জন্য এ পুরস্কার প্রদান করা হয়েছে। ‘৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসব’র পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১০ অগাস্ট সুইজারল্যান্ডে শাহরুখকে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের সময় বলিউড বাদশাকে কালো স্যুটে মঞ্চে দেখা যায়। তিনি পুরস্কার গ্রহণের আগে বক্তব্য রাখেন। বক্তৃতাকালে তিনি তার চিরচেনা স্বভাবসুলভ রসবোধ ও কৌতুকপূর্ণ বক্তৃতায় সবার মনজয় করেন। এসময় দর্শকদের হাততালিতে পুরস্কার প্রদানের অনুষ্ঠান মুখরিত হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ছবি।

বলিউড কিং খান খ্যাত শাহরুখ ‘মায়া মেমসাব’ সিনেমা দিয়ে বলিউড যাত্রা শুরু করেন। এরপর তিনি ‘দেবদাস’, ‘কাল হো না হো’, ‘বীর জারা’, ‘চক দে ইন্ডিয়া’, ‘ওম শান্তি ওম’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মাই নেম ইজ খান’সহ অসংখ্য সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমা দুটি ভীষণ আলোড়ন তুলেছিল। তার সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ডাঙ্কি’ও ব্যবসায়ীকভাবে বেশ সফলতা লাভ করে।

  • Related Posts

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    বলিউড তারকা হৃতিক রোশন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন। দুই ছেলে হ্রিহান রোশন ও হৃদান রোশনকে নিয়ে গর্ব, ভালোবাসা আর জীবনের নানা শিক্ষা তুলে ধরেছেন তিনি।…

    Continue reading
    র‍্যাপার থেকে নেপালের ভোটের মাঠে এগিয়ে: যেভাবে হলো বালেন্দ্রর উত্থান

    নেপালের চলমান সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় চমক দেখাচ্ছেন কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ, যিনি র‍্যাপার থেকে রাজনীতিক হয়ে উঠেছেন। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বালেন শাহের দল প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড়…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি