কার্তিকের সর্বকালের সেরা ভারতীয় একাদশে নেই ধোনি

দুজনই উইকেটরক্ষক। মহেন্দ্র সিং ধোনি যখন অটোচয়েজ হয়ে যান, স্বাভাবিকভাবেই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় দিনেশ কার্তিকের। ক্যারিয়ারের বড় একটা সময় ধোনির ছায়ার নিচে চাপা পড়ে থাকতে হয়েছে কার্তিককে। সেই হতাশা থেকেই কি এবার ভারতের সর্বকালের সেরা একাদশে ধোনির নামটিই রাখলেন না!

সব ফরম্যাট মিলিয়ে কার্তিকের বেছে নেওয়া ভারতের সর্বকালের সেরা একাদশে জায়গা হয়নি ধোনির। ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ফিনিশার হিসেবে বিবেচিত হন ধোনি। অন্যতম সেরা অধিনায়ক হিসেবেও তার খ্যাতি। ক্যাপ্টেন হিসেবে ভারতকে ৩টি আইসিসি ট্রফি জিতিয়েছেন। সেই ধোনিকেই বাদ দিয়েছেন কার্তিক।

অবশ্য একা ধোনিই নন, বাদ পড়েছেন অনেকেই। সৌরভ গাঙ্গুলির নাম নিয়ে আলোচনা করেননি কার্তিক। যদিও তিনি দলে রেখেছেন শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়কে। বীরেন্দ্র শেবাগকে সর্বকালের সেরা দলের ওপেনার নির্বাচিত করেছেন কার্তিক। জায়গা হয়নি সুনিল গাভাস্কারের।

অবশ্য কার্তিক নিজের বেছে নেওয়া সেরা দলে কোনও উইকেটরক্ষককে রাখেননি। ওপেনে শেবাগের সঙ্গে তিনি রোহিত শর্মাকে জায়গা করে দিয়েছেন। তিন নম্বরে রেখেছেন রাহুল দ্রাবিড়কে, চারে শচিন টেন্ডুলকার। বিরাট কোহলিকে রেখেছেন পাঁচ নম্বরে।

ছয় ও সাত নম্বরে কার্তিক বেছে নিয়েছেন দুই স্পিনিং অলরাউন্ডার যুবরাজ সিং ও রবীন্দ্র জাদেজাকে। অফস্পিনার হিসেবে দলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনকে। লেগস্পিনার হিসেবে কার্তিকের দলে রয়েছেন অনিল কুম্বলে। দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে দলে রয়েছেন জাসপ্রিত বুমরাহ ও জহির খান।

কার্তিক দ্বাদশ ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন হরভজন সিংকে। যদিও তিনি এটাও স্বীকার করে নিয়েছেন যে, গৌতম গম্ভীরের মতো একাধিক ক্রিকেটার রয়েছেন, যাদের সর্বকালের সেরা দলে জায়গা পাওয়া উচিত। তবে এগারোজনের স্কোয়াডে তো সবাইকে জায়গা করে দেওয়াও সম্ভব নয়।

কার্তিকের বেছে নেওয়া ভারতের সর্বকালের সেরা একাদশ
বীরেন্দ্র শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাসপ্রিত বুমরাহ ও জহির খান।

  • Related Posts

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ওসাসুনা ও গেটাফের কাছে টানা দুটি ম্যাচ হেরে স্প্যানিশ লা লিগায় শিরোপা দৌড় থেকে অনেক দূরে ছিটকে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে এসেও পয়েন্ট হারাতে বসেছিল প্রায়। তবে এই…

    Continue reading
    প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন উপহার

    যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবারের মতো শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার হোয়াইট হাউজে সংবর্ধনায় অংশ নিয়েছে ইন্টার মিয়ামি দল। অনুষ্ঠানে দলের অধিনায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি