কাতারে ড. ইউনূস ও বিখ্যাত অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হচ্ছে ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’। এতে অংশ নিতে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ অভিনেতা ও জাতিসংঘের শুভেচ্ছা দূত ইদ্রিস এলবা।

সম্মেলনের ফাঁকে মঙ্গলবার বিকেলে দুই বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে এক প্রাণবন্ত সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, দুজনই হাসিমুখে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন।

ড. ইউনূস সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন। সেখানে তিনি টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

অন্যদিকে ইদ্রিস এলবাও সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু সচেতনতা, টেকসই ভবিষ্যৎ এবং তরুণদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি জাতিসংঘের শুভেচ্ছা দূত এবং আইই৭ ও দ্য আকুনা গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে এখানে আমন্ত্রিত হয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি টেকসই সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখছেন।

আয়োজনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে দেখা করে আপ্লুত ইদ্রিস এলবা।

প্রসঙ্গত, চার দিনের এই সফরে ড. ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’