কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধে সড়ক অবরোধ, বিক্ষোভ

নারায়ণগঞ্জে রূপগঞ্জে কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তারা এ বিক্ষোভ করে। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার গ-সার্কেল সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান, সেনাবাহিনীর মেজর শরীফ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী।

এসময় উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় জানান, ২০০৬ সালে কাঞ্চন সেতু নির্মাণের পর থেকে টোল আদায় শুরু হয়। সে সময় ১০ বছর পর্যন্ত টোল আদায় হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ১৮ বছর পার হলেও টোল আদায় চলছে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। টোল আদায়ের কারণে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া কাঞ্চন সেতুর যে টোল আদায় করা হয় তা সরকারি কোষাগারে জমা হয় না, টোল বক্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সব টাকা আত্মসাৎ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে টোল প্লাজার কাছে জড়ো হয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা। তাদের দাবি আমলে নিয়ে বিষয়টি সুরাহারার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচী প্রত্যাহার করে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান