কাজ শুরুর আগে তিলাওয়াত ও মোনাজাত, প্রশংসায় বাংলাদেশি কর্মীরা

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারুতে সুলতান ইসমাইল পেত্রা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাদের কুরআন তিলাওয়াত ও একত্রে মোনাজাত ( প্রার্থনা) করতে দেখা যায়, যা শুরু হয় প্রতিদিনের কাজের আগে।

১ জানুয়ারি কসমো অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রকল্প পরিচালনাকারী ঠিকাদারি সংস্থা প্রতিদিন সকালে শ্রমিকদের কুরআন তিলাওয়াত ও মোনাজাতের এই রীতি অনুসরণ করতে বাধ্য করেছে। এতে বলা হয়, “সুবহানাল্লাহ, এটি এমন একটি কর্মসংস্কৃতি যা অনুসরণযোগ্য। তারা এলটিএসআইপি নির্মাণে শ্রমিক হিসেবে কাজ করছে।”

ভিডিওটি দেখে নেটিজেনরা প্রশংসাসূচক মন্তব্য করেছেন এবং বলেছেন, বাংলাদেশি শ্রমিকরা সাধারণত ধর্মীয় জ্ঞান ও প্রার্থনার ব্যাপারে সচেতন।

একজন ব্যবহারকারী খারি আজিজি মন্তব্য করেন, “এই কারণেই আমি বাংলাদেশিদের শ্রদ্ধা করি। তারা বিদেশে কঠোর পরিশ্রম করেও সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে। তারা মসজিদে নামাজ পড়তে বেশি গুরুত্ব দেয়, এমনকি শুক্রবার দূর থেকে হেঁটে আসে।”

অন্য একজন ব্যবহারকারী লেখেন, “প্রতি শুক্রবার বাংলাদেশিরা মসজিদে যাওয়ার জন্য দৌড়ে আসে। আমার এলাকায় একটি প্রকল্প চলছে, যেখানে তাদের বাসস্থান থেকে মসজিদ প্রায় এক কিলোমিটার দূরে। তাদের প্রতি আমার সম্মান বেড়ে যায়।”

এই ভিডিও বাংলাদেশি শ্রমিকদের ধর্মীয় অনুশাসনের প্রতি নিষ্ঠা এবং বিদেশে কঠোর পরিশ্রম করার পাশাপাশি তাদের আধ্যাত্মিকতার প্রতি দায়বদ্ধতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের