কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘর্ষ বন্ধ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ারকে ধন্যবাদ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ড সীমান্তে চলমান সংঘর্ষ বন্ধে সম্মত হয়েছে। এ উদ্যোগে সহায়তার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান তিনি।

শনিবার, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন।

ট্রাম্প লিখেছেন, তারা আজ রাত থেকেই সব ধরনের গোলাগুলি বন্ধ করতে এবং আমার ও তাদের মধ্যে স্বাক্ষরিত মূল শান্তিচুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে। যা বাস্তবায়নে অসাধারণ সহায়তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি আরও বলেন, দুই শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হওয়ার যোগ্য দেশের মধ্যে বড়ো ধরনের যুদ্ধের আশঙ্কা নিরসনে অনুতিন ও হুন মানেতের সঙ্গে কাজ করতে পারা তার জন্য সম্মানের। একই সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ এই উদ্যোগে আনোয়ার ইব্রাহিমের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, উভয় দেশই শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখতে আগ্রহী।

এর আগে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, কম্বোডিয়া–থাইল্যান্ড সীমান্ত সংঘাত নিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে আনোয়ার বলেন, আমি সীমান্ত উত্তেজনা প্রশমনে মালয়েশিয়ার ভূমিকা তুলে ধরেছি। যার মধ্যে উভয় দেশকে সংযম দেখাতে এবং সংলাপ ও দ্বিপক্ষীয় ও আসিয়ান কাঠামোর মাধ্যমে আলোচনার টেবিলে ফেরার আহ্বান রয়েছে।

আসিয়ানের বর্তমান চেয়ারম্যান হিসেবে মালয়েশিয়া শিগগিরই আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের একটি বিশেষ বৈঠক আহ্বান করবে বলে জানান আনোয়ার। ওই বৈঠকে পরিস্থিতি মূল্যায়ন এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে করণীয় নির্ধারণ করা হবে।

দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে গত জুলাইয়ে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে আবারও উত্তেজনা চরমে ওঠে এবং টানা পাঁচ দিন সামরিক সংঘর্ষ চলে। পরে ২৪ জুলাই কুয়ালালামপুরে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর ধারাবাহিকতায় ২৬ অক্টোবর আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে কুয়ালালামপুর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়, যা আনোয়ার ইব্রাহিম ও ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সম্পন্ন হয়।

তবে সাম্প্রতিক সময়ে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন নিহত হন এবং হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করা হয়।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান