কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ঘরের মাঠেও হার, সেমিফাইনাল থেকে বিদায় মেসিদের

আগের লেগে ২-০ গোলে হারলেও ফাইনালের স্বপ্ন জিইয়ে ছিল। ফিরতি লেগটা যে ছিল ঘরের মাঠে। কিন্তু নিজেদের মাঠেও পারলো না লিওনেল মেসির ইন্টার মিয়ামি। হেরে গেলো ৩-১ ব্যবধানে। যে হারে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকেই বিদায় হয়ে গেলো মেসিদের।

মেসিদের দুই লেগে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে কানাডার ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ব্রায়ান হোয়াইট ও পেদ্রো ভিতে মাত্র দুই মিনিটের ব্যবধানে গোল করে ইন্টার মিয়ামির পরাজয় নিশ্চিত করে দেন।

প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচে নেমেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। সেমিফাইনালে এমন পরিস্থিতি থেকে ফিরে আসার নজির কনকাকাফের ইতিহাসে নেই, আর বুধবার সেই ইতিহাসের পুনরাবৃত্তিই হলো। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে জুন ১ তারিখে অনুষ্ঠেয় ফাইনালে জায়গা করে নিয়েছে হোয়াইটক্যাপস।

অথচ ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল মিয়ামিই। নবম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন জর্ডি আলবা। কিন্তু এরপর আর কিছু করতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। টানা চতুর্থ ম্যাচ গোলশূন্য থাকলেন মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে আসে হোয়াইটক্যাপস। ৫১ মিনিটে সেবাস্টিয়ান বেরহাল্টারের অ্যাসিস্টে গোল করেন হোয়াইট। দুই মিনিট পর পেদ্রো ভিতে গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ৭১ মিনিটে বক্সের মাঝখান থেকে দুর্দান্ত শটে নিজেই দলের তৃতীয় গোলটি করেন বেরহাল্টার।

সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে পাঁচটি গোলেই জড়িত ছিলেন বেরহাল্টার-প্রথম লেগে এক গোল, দ্বিতীয় লেগে দুটি অ্যাসিস্ট ও এক গোল। তবে তিনি ফাইনালে খেলতে পারবেন না, কারণ প্রথমার্ধে মিয়ামির তাদেও আলেন্দেকে ফাউল করে একটি হলুদ কার্ড দেখেন, যা ছিল তার টুর্নামেন্টে দ্বিতীয়।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট