বান্দরবানে পর্যটকের ভিড়, খালি নেই হোটেল-মোটেল

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি পাহাড় কন্যা বান্দরবানে বছর জুড়ে কম-বেশি পর্যটক থাকেন। ছুটির দিনে পর্যটকের সংখ্যা বাড়ে কয়েক গুন।

এবারও মহান মে দিবস ও সাপ্তাহিক সরকারি ছুটি উপলক্ষে অধিকাংশ হোটেলে-মোটেল ও রিসোর্টের কক্ষ বুকিং হয়ে গেছে।

বৃহস্পতিবার (১ মে) বান্দরবান সদর এলাকার হোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় এ তথ্য।

এবার ১ মে (মে দিবস) ও ২-৩ সাপ্তাহিক ছুটি মিলে টানা তিনদিনের ছুটি। ফলে পর্যটকের সাড়া পেয়েছেন বান্দরবানের হোটেল ব্যবসায়ীরা। এরই মধ্যে অধিকাংশ হোটেলের আজকের দিনের শতভাগ কক্ষ বুকড হয়ে গেছে।

হোটেল গার্ডেন সিটির ফ্রন্ট ডেক্সের দায়িত্বে থাকা মো. আরমান জানান, ১,২ ও ৩ মে- এই তিনদিন তাদের হোটেলে গড়ে ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। বাকি সময়ে শতভাগ পূর্ণতা পাবে।

হোটেল হিল্টনের ফ্রন্ট ডেক্স ম্যানেজার আক্কাস উদ্দীন সিদ্দিকী জানান, আজ তাদের হোটেলে শতভাগ বুকিং হয়ে গেছে। ২-৩ মে গড়ে প্রায় ৫০ শতাংশ বুকিং রয়েছে।

হোটেল হিলভিউয়ের ফ্রন্ট ডেক্স ম্যানেজার মসুদ পারভেজ জানান, আজ তাদের হোটেলে ৮০ শতাংশ কক্ষ বুকড হয়ে গেছে। বাকি সময়ের মধ্যে এই সংখ্যা শতভাগ হয়ে যাবে। এছাড়া ২-৩ মেও পর্যটকের ভালো সাড়া পাবেন বলে আশা করছেন।

হোটেল গ্র্যান্ড ভেলির ফ্রন্ট ডেক্স ম্যানেজার মো. জাহেদ বলেন, ২ ও ৩ মে ৪০-৫০ শতাংশ বুকিং রয়েছে।

হোটেল ডিমোরের ফ্রন্ট ডেক্স ম্যানেজার নয়ন লালা জানান, আজ তাদের হোটেলে ৫০ শতাংশ বুকড রয়েছে।

হোটেল আরণ্যের স্বত্বাধিকারী ও হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জানান, আজ তাদের হোটেলে ৯০ শতাংশ কক্ষ বুকড হয়েছে।

তিনি আরও বলেন, মহান মে দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে ভালো সাড়া পেয়েছেন হোটেল ব্যবসায়ীরা। আজকের দিনে বান্দরবানেরে হোটেলগুলোতে গড়ে ৯০ শতাংশ বুকিং পেয়েছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১