‘কঠিন প্রতিশোধ’সৌদি-কাতার-আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এতে লক্ষ্যবস্তু করা হয়েছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্বালানি স্থাপনা। ইরানের এই ‘কঠিন প্রতিশোধ’ গ্রহণের পদক্ষেপে পুরো অঞ্চলের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

হামলায় ক্ষয়ক্ষতি ও কূটনৈতিক উত্তেজনা

ইরানের হামলায় কাতারের প্রধান গ্যাসক্ষেত্র রাস লাফান ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এর প্রতিক্রিয়ায় কাতার তাদের দেশ থেকে ইরানি সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত আবুধাবির হাবশান গ্যাস স্থাপনা বন্ধ করে দিয়েছে। সৌদি আরবের দুটি তেল শোধনাগারেও হামলার খবর পাওয়া গেছে। রিয়াদ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ওপর অবশিষ্ট সামান্যতম বিশ্বাসও এখন সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে।

BREAKING: DIRECT FOOTAGE FROM GAS FIELDS IN RIYADH SAUDI ARABIA pic.twitter.com/wHm1oV72Kj— Sulaiman Ahmed (@ShaykhSulaiman) March 18, 2026

এর আগে ইরানের বন্দর আনজালি নৌঘাঁটি এবং সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। এই ঘটনার পর ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এর ফল হবে ‘অনিয়ন্ত্রণযোগ্য’, যা পুরো বিশ্বকে গ্রাস করতে পারে।

এই হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, ‘আমেরিকান-জায়নবাদী শত্রুরা আমাদের অর্থনৈতিক অবকাঠামোতে আঘাত হেনেছে। আমরা এর উৎসস্থলে আঘাত হানার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর জ্বালানি অবকাঠামোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছি।’

ইরাকে বিদ্যুৎ বিপর্যয়

ইরানের অভ্যন্তরীণ গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরাকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুতের এক-তৃতীয়াংশ ইরান থেকে আসতো। সরবরাহ বন্ধ হওয়ায় দেশটিতে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

পরবর্তী লক্ষ্যবস্তু ও সতর্কতা

ইরান এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলের আরও পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনা খালি করার নির্দেশ দিয়েছে। যার মধ্যে রয়েছে সৌদি আরবের সামরেফ শোধনাগার ও আল-জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, আমিরাতের আল-হোসন গ্যাসক্ষেত্র এবং কাতারের মাসাইদ হোল্ডিং ও রাস লাফান।

সাধারণ নাগরিকদের এই এলাকাগুলো থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে আইআরজিসি।

এদিকে, ইসরায়েলের ভেতরে ইরানের পাল্টা হামলায় তেল আবিব এবং অধিকৃত পশ্চিম তীরে অন্তত চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প