কচ্ছপ-পাখি-তেলাপোকা খেয়ে সাগরে ভেসে ছিলেন ৯৫ দিন

প্রশান্ত মহাসাগরে নিখোঁজ হওয়ার ৯৫ দিন পর পেরুর একজন জেলেকে উদ্ধার করা হয়েছে। এই দীর্ঘ সময়ে তিনি কচ্ছপ, পাখি ও তেলাপোকা খেয়ে বেঁচে ছিলেন। উদ্ধারের পর তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো গত ৭ ডিসেম্বর পেরুর দক্ষিণ উপকূলের মারকোনা শহর থেকে দুই সপ্তাহের জন্য মাছ ধরতে রওয়ানা হন। সমুদ্রপথে যাত্রার দশম দিনে এক ঝড়ের কবলে তার নৌকা পথ হারিয়ে ফেলে। এরপর তার সঙ্গে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রও শেষ হয়ে যায়।

তার পরিবার তার খোঁজে তল্লাশি চালায়। কিন্তু সে সময় পেরুর নৌটহল তাকে উদ্ধার করতে পারেনি। অবশেষে গত বুধবার ইকুয়েডরের টহল জাহাজ ডন এফ উপকূল থেকে ১ হাজার ৯৪ কিলোমিটার (৬৮০ মাইল) দূরে গুরুতর অসুস্থ ও পানিশূন্য অবস্থায় তাকে খুঁজে পায়।

ম্যাক্সিমো মূলত তার নৌকায় বৃষ্টির পানি এবং যা কিছু হাতের কাছে পেয়েছেন তাই খেয়ে বেঁচে ছিলেন। শুক্রবার ইকুয়েডর সীমান্তের কাছে পাইতা শহরে তার ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর আবেগঘন পরিবেশ তৈরি হয়। তিনি বলেন, শুরুতে তিনি তেলাপোকা ও পাখি খেয়ে বেঁচে ছিলেন। পরে বাধ্য হয়ে তাকে কচ্ছপ খেতে হয়েছে। শেষ ১৫ দিন তিনি কিছু না খেয়েই দিন পার করেছেন।

পরিবারের সদস্যদের কথা, বিশেষ করে তার দুই মাস বয়সী নাতনির কথা ভেবেই ধৈর্য ধরে বেঁচে থাকতে পেরেছেন বলে জানান ম্যাক্সিমো। তিনি বলেন, আমি প্রতিদিনই আমার মায়ের কথা মনে করেছি। বেঁচে থাকার জন্য দ্বিতীয় বারের মতো সুযোগ দেওয়ায় তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান।

উদ্ধারের পর ম্যাক্সিমোকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাইতায় নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাকে পেরুর রাজধানী লিমায় নিয়ে যাওয়া হয়।

পেরুর জর্জ চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়ে ইনেস নাপার সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে সময় এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। ম্যাক্সিমোর পৈত্রিক আবাস সান আনদ্রেসের ইকা অঞ্চল। সেখানে তার প্রতিবেশী এবং স্বজনরা জানিয়েছেন, তাকে স্বাগত জানাতে তারা রাস্তা সাজিয়েছে।

ম্যাক্সিমোর ভাতিজি লেইলা টোরস নাপা জানান, পরিবারের সদস্যরা তার জন্মদিন পালনের পরিকল্পনা করছে। তিনি যে সময়টায় সাগরে নিখোঁজ ছিলেন সে সময়টাতেই তার জন্মদিন চলে গেছে।

তিনি বলেন, এবারের জন্মদিনে তাকে সাগরে এক টুকরো ছোট বিস্কুট খেয়েই দিন কাটাতে হয়েছে। তিনি যেহেতু আমাদের মাঝে আবারও ফিরে এসেছেন তাই এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা তার জন্মদিন পালন করবো।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান