কক্সবাজারে দুই যুবদল কর্মীকে গুলি, লামা থেকে গ্রেফতার ৫

কক্সবাজার শহরে দুই যুবদল কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর আসামিরা পর্যটকের ছদ্মবেশে বান্দরবানের লামা উপজেলায় আত্মগোপনে ছিল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বান্দরবান জেলার লামা উপজেলার মিরজিরি এলাকার মাতামুহুরী রিভার ভিউ রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— কামরুল হাসান বাবু (২৬), ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), আব্দুল কাইয়ুম (৩৩), মো. সাকিব (২০) এবং ১৭ বছর বয়সি এক কিশোর। তাদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন জানান, ৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের বাস টার্মিনাল এলাকার উত্তরণ আবাসিক এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা যুবদল কর্মী সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুককে (৩৪) লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তারা গুরুতর আহত হন।

ঘটনার পরপরই আসামিরা কক্সবাজার থেকে বান্দরবানের লামায় গিয়ে আত্মগোপনে ছিল। সেখানে তারা পর্যটকের ছদ্মবেশে একটি রিসোর্টে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

ওসি আরও জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার নেপথ্যে থাকা অন্যদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

আহত দুই যুবদল কর্মী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত