ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ন্যূনতম লড়াইও করতে পারল না বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আগে ব্যাট করে ১৫১ রান তোলে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট ও ২৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। প্রথম ৬ ওভারে শুধু ওপেনার পারভেজ ইমনের (৯) উইকেট খুইয়ে ৪০ রান তুলেছিল দল। তবে পরের ব্যাটারদের মধ্যে শুধু সাইফ হাসানই (২৩) দুই অঙ্কের দেখা পেয়েছেন। তৃতীয় উইকেটে তানজিদের সঙ্গে তার ৪৩ বলে ৬৩ রানের জুটি বাদ দিলে আর উল্লেখযোগ্য কোনো জুটি নেই।

৬২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৯ রানের এক ইনিংসে শেষ ওভার পর্যন্ত বাংলাদেশের ভেলা ভাসিয়ে রাখেন তানজিদ।

ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড। দুটি করে উইকেট যায় জেসন হোল্ডার ও খারি পিয়েরের ঝুলিতে।

জবাব দিতে নেমে দুই মিডল অর্ডার ব্যাটার রস্টন চেজ এবং অ্যাকিম অগাস্টের জোড়া ফিফটিতে হেসেখেলেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে তারা দুজনেই সমান ৫০ রানে সাজঘরের পথ ধরেছেন রিশাদ হোসেনের বলে।

বাংলাদেশের পক্ষে ৪৩ রান খরচায় ৩ উইকেট শিকার করা রিশাদই বল হাতে সবচেয়ে সফল ছিলেন।

এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি