৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের জয়দেবপুর জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়ার বগিটি প্রায় ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। পরে শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি জয়দেবপুর জংশন স্টেশনের কাছাকাছি পৌঁছালে তার পেছনের দিকের একটি বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিটি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করেছে। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, ট্রেনটি কয়েকশ যাত্রী নিয়ে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় জয়দেবপুর জাংশনের কাছে পৌঁছলে হঠাৎ ট্রেনটির পাওয়ার কার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে বগি উদ্ধারে দুটি উদ্ধারকারী দল বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে বিকেল ৫টা ৪০ মিনিটে উদ্ধার করে। পরে ট্রেনটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যায়।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স