ঐশ্বরিয়া-অভিষেকের সংসার ভাঙনের নতুন গুঞ্জন

বলিউড তারকা ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়েছে- এমন খবর দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে অনেক মুখরোচক সংবাদও প্রকাশিত হয়েছে। কিন্তু এ নিয়ে অভিষেক-ঐশ্বরিয়া পরিষ্কার কিছু জানাননি।

আসলেই কি অভিষেক-ঐশ্বরিয়ার ১৭ বছরের দাম্পত্যে ফাটল ধরেছে? এমন প্রশ্ন সব অনুরাগীদের মনে জেগেছে। সম্প্রতি অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে বলিউডের এ দম্পতি একসঙ্গে প্রবেশ না করায় তাদের মাঝে বৈরি সম্পর্কের আলোচনায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই জল্পনা-কল্পনার আগুনে এবার ঘি ঢেলে দিলেন ঐশ্বরিয়া নিজেই। তার হাত থেকে বিয়ের আংটি উধাও হয়ে গেছে! দুবাইয়ে একটি অনুষ্ঠানে হাতে বিয়ের আংটি ছাড়াই ঐশ্বরিয়াকে হাজির হতে দেখা গেছে। সে সময়ের তার সঙ্গে মেয়ে আরাধ্যাও ছিল।

দুবাইয়ের সেই অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়ার পরনে কালো পোশাক এবং হাতে একটি কালো ব্যাগ। অনুষ্ঠানের আয়োজক এসে এ অভিনেত্রীর হাতে শুভেচ্ছা স্বরূপ ফুলের তোড়া তুলে দিয়েছেন। সে সময়ে ঐশ্বরিয়ার হাতের অনামিকা আঙুলে নজর পড়ে নেটিজেনদের। বিয়ের আংটি দেখতে না পেয়েই ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এদিকে সম্প্রতি অভিষেককেও বিয়ের আংটি ছাড়াই জনসমক্ষে হাজির হতে দেখা গেছে। মুম্বাইতে সাংবাদিকদের করা ভিডিওতে দেখা গেছে, অভিষেকের আঙুলে বিয়ের আংটি নেই। এবার ঐশ্বরিয়ার হাতেও আংটি না দেখা যাওয়ায় তাদের বিবাহবিচ্ছেদের জল্পনা-কল্পনা আবারও নতুন করে শুরু হয়েছে।

একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি দুবাই গিয়ে ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যার সঙ্গে অভিষেক বচ্চন সময় কাটিয়েছেন। তবে এর ভিডিওতে দেখা গেছে, তিনি স্ত্রী ও কন্যার কাছ থেকে বেশ দূরত্বে ছিলেন। তবে আম্বানী পরিবারের বিয়েতেও তাদের পাশাপাশি বসতে দেখা যায়। সব ঘটনা মিলিয়ে অভিষেক ঐশ্বরিয়ার জুটির বর্তমান সম্পর্ক নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন তাদের ভক্তরা।

কিছুদিন আগে দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে অভিষেক এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন। তবে তাদের সম্পর্ক নিয়ে স্পষ্ট কিছু না জানালেও গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ‘এই নিয়ে আমার আসলেই কিছু বলার নেই। এ পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গ আমার নিয়ন্ত্রণে নেই। এগুলো নিয়ে কথা বলারও তেমন কিছু নেই।’

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান