এসময় বিদ্যুৎ বিল কমাতে যা করতে পারেন

দিনের কখনো প্রচন্ড গরম আবার কখনো এক পশলা বৃষ্টি স্বস্তি এনে দিচ্ছে জনজীবনে। কিন্তু বৃষ্টির রেশ খুব বেশি সময় স্থায়ী হচ্ছে না। একটু পর আবারো ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ হওয়ার জোগাড়। এই গরমে সারাক্ষণ এসি ব্যবহার করছেন। আবার গিজারও ব্যবহার করছেন। এতে বাড়ছে বিদ্যুৎ বিল।

ইলেকট্রনিক এসব গ্যাজেট ব্যবহারে শান্তি এলেও মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত। এসময় তাপ ও আর্দ্রতা বেশি থাকার কারণ এসি চালিয়েই সর্বক্ষণ থাকতে হচ্ছে। যার কারণে ইলেকট্রিক বিল বেশি আসতে থাকে।

অনেকেই আছেন গরম পানি ছাড়া গোসল করতে পারেন না। তবে অতিরিক্ত গরমে গরম পানিতে গোসল করা কিন্তু ঠিক নয়। এই সময়টাতে ওয়াটার হিটার কম ব্যবহার করলে কিছুটা হলেও বিদ্যুতের বিল কমানো যেতে পারে।

এসি ব্যবহারের সময় বেশ কিছু সতর্কতা মেনে চলুন। যেমন- এসি এমন একটি তাপমাত্রায় সেট করুন যাতে গরম না লাগে। প্রয়োজন ফ্যান চালিয়ে নিন। এতেও কারেন্টের বিল কম আসে।

এসি এবং গিজার দুটোই অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। তাই দুটো কখনোই একসঙ্গে চালাবেন না। তাহলে দেখবেন কিছুটা হলেও ইলেকট্রিক বিল কম আসবে।

দিনের বেলা যতটা পারা যায় প্রাকৃতিক আলো ব্যবহার করুন। অতিরিক্ত আলো অযথা না চালালে বিলও অর্ধেক আসবে। এছাড়া অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট অযথা চালিয়ে রাখবেন না। প্রয়োজন না হলে বন্ধ রাখুন।

অনেকেই ইলেকট্রনিক্স প্রোডাক্টের স্যুইচ অফ করেন কিন্তু প্লাগ লাগানোই থাকে। এই অবস্থাতেও বিদ্যুৎ খরচ হয়। একে ‘ফ্যান্টম’ বা ‘স্ট্যান্ডবাই’ বলে। তাই ডিভাইস ব্যবহার না করলে সেটা আনপ্লাগ করতে হবে। এর ফলে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প