এবার হলিউডের কমেডি সিনেমায় প্রিয়াঙ্কা

বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক তারকা। নিয়মিতই তিনি কাজ করেন হলিউডে।
আবারও ইংরেজি ভাষার নতুন সিনেমায় যোগ দিচ্ছেন তিনি। এবার তাকে দেখা যাবে কমেডি ঘরানার গল্পে। জনপ্রিয় পরিচালক নিকোলাস স্টোলার এটি পরিচালনা করবেন।

আমাজন এমজিএম স্টুডিওস প্রযোজিত সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা মাইকেল পেনা। এর আগে ছবির প্রধান চরিত্রে ঘোষণা করা হয়েছিল উইল ফেরেল ও জ্যাক এফ্রনের নাম।

প্রাক্তন ‘জাজমেন্ট ডে’ শিরোনামের এই সিনেমার গল্প এক তরুণ আসামিকে ঘিরে। যিনি কারাগার থেকে বেরিয়ে একটি টিভি কোর্টরুম শো-তে হামলা চালান। কারণ তিনি মনে করেন বিচারক তার জীবন ধ্বংস করে দিয়েছে। তিনি অবিচারের শিকার।

ছবিতে প্রিয়াঙ্কার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তার উপস্থিতি এই স্টার-স্টাডেড কমেডিতে বাড়তি আকর্ষণ যোগ করবে বলে আলোচনা হচ্ছে। ছবিতে আরও রয়েছেন রেজিনা হল, জিমি ট্যাট্রো ও বিলি আইচনার।

‘সিটাডেল’ নামক অ্যাকশন সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করে হলিউডের নির্মাতা ও প্রযোজকদের নজর কাড়েন প্রিয়াঙ্কা। এরপর থেকে নিয়মিতই কাজ করছেন তিনি। প্রিয়াঙ্কাকে আরও বেশ কিছু চমক জাগানিয়া কাজে দেখা যাবে। সেগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ব্লাফ’ এবং ‘হেডস অব স্টেট’। এগুলোতে তিনি জন সিনা ও ইদ্রিস এলবার সঙ্গে অভিনয় করেছেন।

এদিকে আলোচনা চলছে ‘বাহুবলী’ ছবির নির্মাতা এসএস রাজামৌলির সিনেমায় কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এখানে তার সঙ্গে দেখা যাবে দক্ষিণ ভারতের সুপারস্টার মহেশ বাবুকে।

  • Related Posts

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ…

    Continue reading
    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    তারুণ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) দেওয়া…

    Continue reading

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

    আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

    ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে শেখ হাসিনা

    ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে শেখ হাসিনা

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেনের রাজধানী

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেনের রাজধানী

    ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

    ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

    শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

    আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য রেকর্ড গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

    আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য রেকর্ড গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

    আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত

    আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত