এবার প্রতিপক্ষের জালে ৫ গোল বার্সেলোনার

বার্সেলোনার বিপক্ষে খেলার আগে এক হালি বা তার কমবেশি গোল হজমের মানসিক প্রস্তুতি নিয়েই যেন নামতে হচ্ছে প্রতিপক্ষ দলকে। সব ধরনের প্রতিযোগিতায় গেল ৭ ম্যাচে ২৯ গোল করেছে বার্সা। এর মধ্যে ৫ গোল করেছে তিনবার। ৩ ও ৪ গোল করে করেছে দুইবার। বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের জালে ৪ গোল করে দিয়েছে বার্সা।

সর্বশেষ বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতের দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে গেছে হানসি ফ্লিকের শিষ্যরা। বার্সেলোনার পয়েন্ট এখন ৪ ম্যাচে ৯।

অ্যাওয়ে ম্যাচে বার্সার গোল উৎসবের শুরু হয় ১৩ মিনিটে। ইনিগো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশ লা লিগার ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন বার্সা ডিফেন্ডার।

২৭ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক রেড স্টার। সার্বিয়ার ক্লাবটির হয়ে গোল করেন সিলাস কোতোম্পা এমভুম্পা।

এরপর জোড়া গোল করে বার্সাকে উচ্চতায় নিয়ে যান রবার্ট লেওয়ানডস্কি। ৪৩ ও ৫৩ মিনিটে গোল দুটি করেন পোল্যান্ড ফরোয়ার্ড। এতে বার্সা এগিয়ে যায় ৩-১ গোলে।

লেওয়ানডস্কির দ্বিতীয় গোলের ২ মিনিট পর আবারও রেড স্টারের জাল কাঁপান রাফিনহা। এতে ব্যবধান দাঁড়ায় ৪-১। ৭৬ মিনিটে রেড স্টারের জালে পঞ্চমবারের মতো বল জমা করেন ফারমিন লোপেজ। এতে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

৮৪ মিনিটে ফেলিসিও মিলসনের গোলে ব্যবধান ৫-২ করে রেড স্টার।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে সবচেয়ে অ্যাটাকিং খেলছে বার্সা। স্প্যানিশ ক্লাবটি ৪ ম্যাচে মোট ১৫ গোল করেছে। এর মধ্যে ৫টি গোল করে এখন পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রাফিনহা ও লেওয়ানডস্কি।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি