এবার কানের মঞ্চে আলিয়া ভাট!

বলিউডের চলতি সময়ের দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া ভাট। ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন তিনি।২০২৪ সালে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও নাম উঠেছিল তার।

‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে গ্লোবাল স্টার। মেট গালার লাল গালিচায় পশ্চিমী তারকাদের ভিড়ে হেঁটে গত বছরই তাক লাগিয়ে দিয়েছিলেন আলিয়া। আর এবার কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের জন্য যোগ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মুম্বাইয়ের পাপারাজ্জিদের নিয়ে প্রি বার্থডে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন আলিয়া ভাট। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ফাঁস করলেন বড় খবর! জানান, চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন তিনি।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন তারকারা। সেই আমন্ত্রণ এবার আলিয়া ভাটের কাছে। গুঞ্জন আগে শোনা গিয়েছিল, তবে বৃহস্পতিবার জল্পনায় সিলমোহর বসালেন অভিনেত্রী নিজেই। আলিয়া জানালেন, মুখিয়ে রয়েছি কবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেব।

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘কুইন’। দ্বিতীয় সিনেমা ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছিলেন আলিয়া ভাট। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন।

জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদন নিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত। গত বছর টাইমস ম্যাগাজিনে বিশ্বের একশো প্রভাবশালীদের তালিকায় নাম তুলেছিলেন আলিয়া ভাট।  

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প