এবার ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টালের কাছে হার ম্যানইউর

স্থানীয় দর্শক-সমর্থকদের সামনে এবার ম্যানচেস্টার ইউনাইটেডকে লজ্জা দিয়েছে ক্রিস্টাল প্যালেস। ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল রোববার ম্যানইউকে ২-০ গোলে হারিয়েছে সফরকারীরা।

সব ধরনের প্রতিযোগিতায় আগের ৩ ম্যাচে জিতেছিল ম্যানইউ। কিন্তু অপরাজেয় যাত্রা আরও দীর্ঘ করার ম্যাচে ফের হারের বৃত্তে ঢুকে গেছে রুবেন অ্যামোরিমের দল।

রোববার ঘরের মাঠে খুবই অগোছালো খেলেছে ম্যানইউ। অন্যদিকে ক্রিস্টাল নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে প্রথমার্ধেই। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছে সফরকারীরা। যদিও এই অর্ধে কোনো গোল করতে পারেনি ক্রিস্টাল।

৬৪ মিনিটে প্রথম গোল করে ক্রিস্টাল। ক্রসবার থেকে ফেরত আসা বলে শট নিয়ে ম্যানইউর জাল কাঁপান জ্যাঁ ফিলিপ মাতেতা। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

ম্যানইউ যখন হন্যে হয়ে সমতাসূচক গোলের সন্ধান করছে, এমন সময় আরও একটি গোল করেন মাতেতা। ৮৯ মিনিটে ফরাসি স্ট্রাইকারের গোলে ক্রিস্টাল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। অন্যদিকে ম্যাচে ফেরার পথ বন্ধ হয়ে যায় ধুঁকতে থাকা ম্যানইউর। লিগে ঘরের মাঠে এটি অ্যামোরিমের দলের সপ্তম হার। আর হোম-অ্যাওয়ে সব মিলিয়ে ১১তম হার।

দাপুটে জয়ে পয়েন্ট টেবিলে ম্যানইউকে পেছনে ফেলে দিয়েছে ক্রিস্টাল। ২৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১২তম অবস্থানে আছে তারা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে ম্যানইউ।

হারের ম্যাচ ম্যানইউ শিবিরে হানা দিয়েছে ইনজুরিও। দ্বিতীয়ার্ধে হাঁটুর মারাত্মক ইনজুরিতে পড়ে স্ট্রাচারে করে মাঠ ছাড়তে হয়েছে ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প