এফ–১৬ যুদ্ধবিমান ধ্বংসের পর বিমানবাহিনীর কমান্ডারকে সরিয়ে দিলেন জেলেনস্কি

ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার (প্রধান) লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশচুককে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার এ–সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন তিনি।

রাশিয়ার হামলায় ইউক্রেনের একটি এফ–১৬ যুদ্ধবিমান ধ্বংস হওয়া ও বৈমানিক নিহত হওয়ার খবর জানার এক দিন পরই বিমানবাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গত সোমবার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়াই করতে দীর্ঘ দেনদরবারের পর পশ্চিমা মিত্রদের কাছ থেকে এফ–১৬ যুদ্ধবিমান পেয়েছিল কিয়েভ।

এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘আমি বিমানবাহিনীর কমান্ডার পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমাদের দেশের সব পাইলটের কাছে কৃতজ্ঞ।’

বিমানবাহিনীর কমান্ডারকে সরিয়ে দেওয়ার কোনো কারণ জানাননি জেলেনস্কি। তবে তিনি বলেন, কর্মীদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ছাড়া কমান্ড লেভেল শক্তিশালী করার প্রয়োজন ছিল।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, লেফটেন্যান্ট জেনারেল আনাতোলি ক্রাভোনোঝাকা সাময়িকভাবে বিমানবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করবেন।

ইউক্রেনের সামরিক বাহিনী এফ–১৬ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কোনো কারণ জানায়নি। তবে বলা হয়েছে, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার প্রধান কারণ নয়। সোমবার আকাশপথে রাশিয়ার সবচেয়ে বড় হামলার সময় যুদ্ধবিমানটির বৈমানিক তিনটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন।

এ মাসের শুরুর দিকে এফ–১৬ যুদ্ধবিমানের একটি চালান ইউক্রেনে এসে পৌঁছায়। বিধ্বস্ত বিমানটি ওই চালানেরই একটি।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান