এজের হ্যাটট্রিকে উড়ে গেল টটেনহ্যাম

এবেরচি এজের অসাধারণ হ্যাটট্রিকে টটেনহ্যাম ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করল আর্সেনাল। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলের নিজেদের অবস্থান আরও মজবুত করল আর্সেনাল।

রবিবার (২৩ নভেম্বর) রাতে এমিরেটস স্টেডিয়ামে দারুণ জয়ে মিকেল আর্তেতার দল চেলসির সঙ্গে ছয় পয়েন্ট ব্যবধান ধরে রাখলো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ নির্ভর ফুটবল খেলতে থাকে আর্সেনাল। তৃতীয় মিনিটে ডেকলান রাইসের ভলি এবং এর পরের মিনিটে ইউরিয়েন টিম্বারের হেড থেকে অল্পের জন্য গোলের দেখা পায়নি ক্লাবটি। ৩৩ মিনিটে ফ্রি কিকে গোল করার প্রবল চেষ্টা করেও বুকায়ো সাকা ব্যর্থ হন ভিকারিওর অসাধারণ সেভে।

একাধিকবার চেষ্টা চালাতে থাকা আর্সেনাল অবশেষে ৩৬ মিনিটে দেখা পায় কাঙ্খিত গোলের। মিকেল মেরিনোর থ্রু থেকে বল পেয়ে জোরালো শট নেন লিয়ান্দ্রো ট্রোসার। সেই শট প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় জালে।

এর ঠিক মিনেট পাঁচেক পর রাইসের পাস ধরে এজে দারুণ ড্রিবলিংয়ে পর শক্তিশালী শটে ব্যবধান বাড়ান।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে আবারও জেগে ওঠেন এজে। টিম্বারের পাসে মাত্র ৪০ সেকেন্ডের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

৫৫ মিনিটের আগে কোনো শট নিতে পারেনি টটেনহ্যাম। তবে ৫৫তম মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় রিচার্লিসনের অবিশ্বাস্য গোলে। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার পর দূর থেকেই থেকে শট নেন। দাভিদ রায়ার মাথার ওপর দিয়ে ক্রসবার ছুঁয়ে স্কোরও করেন তিনি সেই শট থেকে।

ম্যাচে ফেরার ইঙ্গিত দেওয়া টটেনহ্যামকে অবশ্য কোনো সুযোগ দেয়নি আর্সেনালের এজে। ৭৬ মিনিটে আরেকবার গোল করে এগিয়ে যায় ক্লাবটি। এবার গোল করেন তিনি ট্রোসারের পাস ধরে জোরালো শটে। সম্পন্ন করেন হ্যাটট্রিকও।

মিনিট দুয়েক পর চতুর্থ গোলের সুযোগও পেয়েও কাজে লাগাতে পারেননি ভিকারিওর সেভে।

এই জয়ে ১২ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আর্সেনালের। টানা তিন ম্যাচ জয়হীন টটেনহ্যাম ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প