গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

বয়সের ভারে নুয়ে না পড়ে প্রতিনিয়ত পারফরম্যান্সে তাক লাগিয়ে দিচ্ছেন লিওনেল মেসি। প্রথমার্ধের ১৮ মিনিটে হেড থেকে গোল করার পর দ্বিতীয়ার্ধে তার অ্যাসিস্টের হ্যাটট্রিকে সিনসিনাটিকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনাল জিতে ফাইনালে পা রেখেছে মেসির মায়ামি।

সিনসিনাটির বিপক্ষে ঘরের মাঠের বাইরে এমন দাপুটে জয় মায়ামির আদায় সম্ভব হয়েছে কেবলই মেসির পারফরম্যান্সে। একাই জিতিয়েছেন তিনি মায়ামিকে।

প্রথমার্ধের ১৮ মিনিটে মাতেও সিলভেত্তির ক্রসে বল পেয়ে দারুণ হেডে মায়ামির গোলের সূচনা করেন মেসিই।

এরপর দ্বিতীয়ার্ধে প্লেমেকারের ভূমিকায় অবতীর্ণ হন আর্জেন্টাইন তারকা। প্রথমে ৫৭ মিনিটে সিলভেত্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশসূচক এক পাস দেন তিনি। যা থেকে দূরের পোস্টে ডান পায়ের গোলে আরও একবার এগিয়ে যায় মায়ামি।

২-০ ব্যবধানে এগিয়ে থাকা মায়ামি গোলের দেখা পেয়েছে আরো দুটি। দুটিই এসেছে তাদেও আলেন্দের পা থেকে। আর দুটিতেই অ্যাসিস্ট করেন মেসি। ৬২ মিনিটে মাঝমাঠ থেকে মেসির কাছ থেকে বল পেয়ে একাই এগিয়ে যান আলেন্দে। পেয়ে বসেন গোলকিপারকে একা। সেখান থেকে ভুল করেননি ব্যবধান বাড়াতে। ৭৩ মিনিটে মেসিও একা পেয়ে বসেন গোলকিপারকে, কিন্তু পরাস্ত হন।

নিজের দ্বিতীয় গোল আদায়ে ব্যর্থ মেসি ৭৪ মিনিটে আবারও বল বাড়ান সুবিধাজনক অবস্থানে থাকা আলেন্দেকে। এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে আরেকবার গোল আদায় করে নেন তিনি। ফলে ৪-০ ব্যবধানে জয় আদায় করে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে চলে গেছে হাভিয়ের মাশ্চেরানোর শীষ্যরা।

ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং নিউ ইয়র্ক সিটির মধ্যকার সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে ম্যাচের বিজয়ীর বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে মেসির মায়ামি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর