এক স্পেলে টানা ২৮ ওভার মাহারাজের, বিপদে ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মাহারাজ অসাধ্য সাধন করলেন। এক স্পেলে টানা ২৮ ওভার বল করলেন তিনি। পোর্ট অব স্পেনের মিডিয়া সেন্টার প্রান্ত থেকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরে তুলে নেন ৩ উইকেট। ১২৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে মোটামুটি বিপদেই পড়েছে ক্যারিবীয়রা।

পোর্ট অব স্পেনে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিলো ৩৫৭ রান। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকান বোলারদের ঘূর্ণির মুখে একের পর এক উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। তৃতীয় দিনের খেলা ৯০ মিনিট আগে শেষ হয়ে যায়। না হয, মাহারাজের এক স্পেলে টানা ওভার আরও বাড়তে পারতো।

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা মোট ৫জন বোলার ব্যবহার করেছেন। মাহারাজকে চার নম্বর বোলার হিসেবে বোলিংয়ে আনেন এবং একটানা বল করিয়ে যান। ২৮ ওভারে ১৩টি মেডেন নেন তিনি। রান দিয়েছেন ৪৫টি। উইকেট নেন ৩টি। মাহারাজের কাছ থেকে ওভারপ্রতি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা রান নেন ১.৬০ করে।

ওয়েস্ট ইন্ডিজের বাকি উইকেটটি রানআউটের খাঁড়ায় পড়ে। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৫ রান করে আউট হন।

  • Related Posts

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর প্রথম ম্যাচে মাঠে নেমেই অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার অ্যাসিস্টে শুরু হলেও শেষ পর্যন্ত আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে…

    Continue reading
    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রিয়াল বেটিস। শুক্রবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বেটিস। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আয়ারল্যান্ডের স্ট্রাইকার ট্রয় প্যারট। সেভিয়ার এস্তাদিও…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি