এক ছবিতে তিন দেশ: ট্রাম্পের কল্পনায় বদলে গেলো বিশ্ব মানচিত্র

কানাডা, গ্রিনল্যান্ড ও ভেনেজুয়েলাকে মার্কিন মালিকানার অংশ হিসেবে দেখানো একটি এডিটেড ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ ছবি দিয়ে একাধিক পোস্ট শেয়ার করেছেন তিনি।

একটি পোস্টে দেখা যায়, হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে থাকা ট্রাম্পের একটি পুরোনো ছবি। তার পেছনে থাকা যুক্তরাষ্ট্রের পতাকাটি পরিবর্তন করে তাতে কানাডা, গ্রিনল্যান্ড ও ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়েছে।

ওই ছবিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনকেও দেখানো হয়েছে।

আরেকটি পোস্টে ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করতে দেখা যায়। ছবির এক পাশে একটি ফলকে লেখা রয়েছে-গ্রিনল্যান্ড, যুক্তরাষ্ট্রের ভূখণ্ড,স্থাপিত ২০২৬।

এর আগে গত ৩ জানুয়ারি মধ্যরাতে ফিল্মি স্ট্রাইলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সেখানে থাকবে, যতক্ষণ না নিরাপদ, সঠিক ও বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর সম্ভব হয়।

৮ জানুয়ারি হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বর্তমানে তাদের ওপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রভাব রয়েছে।

গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব নিয়েও ট্রাম্প বারবার কথা বলেছেন। মঙ্গলবার তিনি ন্যাটো মহাসচিব মার্ক রুটে–র সঙ্গে ফোনে কথা বলেন এবং দাভোসে একাধিক পক্ষের সঙ্গে বৈঠকের কথা জানান। তিনি আবারও বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের এসব মন্তব্য কানাডার সঙ্গে পুরোনো উত্তেজনাকেও উসকে দিয়েছে। গত বছর তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না।

ডেনমার্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে গ্রিনল্যান্ডের ঘাঁটিতে সামরিক প্লেন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড)–এর অধীনে থাকা একটি সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

তবে যুক্তরাষ্ট্রের দাবি, এই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সব কূটনৈতিক অনুমোদন নেওয়া হয়েছে এবং গ্রিনল্যান্ড সরকারকেও পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়েছে। বিষয়টি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে সমন্বয় করেই করা হচ্ছে।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড বিক্রি করতে অস্বীকৃতি জানালে ডেনমার্ক ও যুক্তরাজ্যসহ কয়েকটি ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপ করা হবে। তিনি জানান, সমঝোতা না হলে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ এবং ১ জুন থেকে ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প