এক অভিনেত্রীকে ভালোবেসে ‘ছ্যাকা’ খেয়েছেন তৌসিফ

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি বর্তমান প্রজন্মের তারকাদের মধ্যে অন্যতম একজন। তার নাটকগুলো নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। তার সাফল্যের গল্প যেমন উজ্জ্বল, তেমনি ব্যক্তিজীবনে রয়েছে কিছু তিক্ত অভিজ্ঞতা। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর ৪র্থ পর্বে হাজির হয়ে খোলামেলা কিছু কথা বলেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন এক অভিনেত্রীকে ভালোবেসে ব্যর্থ হওয়ার অজানা গল্পও।

তৌসিফ জানান, তার অর্জন যতই বাড়ছে, ধীরে ধীরে বুঝে উঠছেন কে সত্যিকারের আপন আর কে শুধু মুখোশধারী। বিশেষ করে একটি কাঙ্ক্ষিত পুরস্কার জয়ের পর স্পষ্টভাবে অনুভব করেছেন, চারপাশে অনেক মুখ বন্ধুর হলেও, তাদের মন অন্যরকম।

‘মাঝে মাঝে কিছু ঘটনা চোখ খুলে দেয়। যখন কেউ সত্যিকারের বন্ধু হয়, তারা আমার সাফল্যে নিজেদের আনন্দ খুঁজে পায়। আবার কেউ কেউ ঈর্ষান্বিত হয়। যদিও আমি নিজেকে এত বড় কিছু ভাবি না, তবুও এসব আমাকে আরও ভালো কাজ করার শক্তি দেয়’- যোগ করেন তৌসিফ।

এই সাক্ষাৎকারে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্ধু ও অভিনেতা সিয়াম আহমেদের প্রতি।

‘সিয়ামের নিষ্ঠা, একাগ্রতা আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। সে যে জায়গায় আছে, তা শুধু পরিশ্রম আর সততার কারণেই সম্ভব হয়েছে। আমি ওকে নিয়ে গর্ব করি’- দাবি তৌসিফের।

তৌসিফ এই পর্বে নিজের ব্যক্তিগত জীবনের এক বিশেষ অধ্যায়ও তুলে ধরেন। বলেন, এক সময় একজন অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন, যা পরিণতি পায়নি। ‘ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছিলাম’- রসিকতার সুরে বলেন তিনি।

সঞ্চালক রুম্মান রশীদ খানের গ্রন্থনায় তৈরি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শোটি সম্প্রচার হবে শনিবার (২৩ আগস্ট) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন। এটি প্রচার হবে রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এও।

শোটির প্রযোজক জেড আই ফয়সাল।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের