আর্জেন্টিনায় তুমুল সংঘর্ষের পর বন্ধ ফুটবল ম্যাচ

আর্জেন্টিনার এস্তাদিও লিবার্তোদেরেস ডি আমেরিকায় কোপা সুদামেরিকানার শেষ ষোলোয় আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টে ডি আভেলানেদা এবং চিলিয়ান ক্লাব ইউনিভার্সিদাদ ডি চিলির ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। ম্যাচের মাঝপথে গ্যালারিতে তুমুল সংঘর্ষ বেধে যায় দুই দলের সমর্থকদের মধ্যে। যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত ম্যাচটি বন্ধ করে দিতে বাধ্য হন ম্যাচ কর্মকর্তারা।

মাদ্রিদ ভিত্তিক পত্রিকা দ্য মার্কা জানিয়েছে, এ ঘটনায় মারাত্মক আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। পুলিশ ৯০জনকে গ্রেফতারও করেছে। যাদের বেশিরভাগই চিলিয়ান সমর্থক।

ইউরোপের ইউরোপা লিগের সমমানের লিগ হলো লাতিন আমেরিকার কোপা সুদামেরিকানা। আর্জেন্টিনার এস্তাদিও লিবার্তোদেরেস ডি আমেরিকায় খেলাটি স্বাভাবিকভাবেই চলছিল। প্রথমার্ধ শেষ হয়ে ম্যাচ গড়ায় দ্বিতীয়ার্ধে। এই অর্ধের শুরুতে ম্যাচটি ছিল ১-১ গোলে সমতায়।

ওই মুহূর্তে, ইউনিভার্সিদাদ ডি চিলির প্রায় তিন হাজার সমর্থকের দখলে থাকা একটি স্ট্যান্ড থেকে গন্ডগোলের সূত্রপাত। উগ্র সমর্থকরা গ্যালারির টয়লেটগুলো ধ্বংস করে দেয় এবং আর্জেন্টাইন সমর্থকদের দিকে চেয়ার ও পাথর ছুঁড়তে শুরু করে।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন পুলিশ হস্তক্ষেপ করে। ওই স্ট্যান্ড থেকে দর্শনার্থীদের বের করে দিতে শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তখনই, গ্যালারির ওই অংশটি কার্যত খালি হয়ে যায়। তবে তখনও ওই অংশে স্বল্প কিছু সংখ্যক চিলিয়ান ক্লাব ইউনিভার্সিদাদ ডি চিলির সমর্থক সেখানে ছিল। আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টের উগ্র একটি দল সেখানেব থাকা চিলির সমর্থকদের ওপর আক্রমণ করে।

পরিস্থিতি জটিল আকার ধারণ করায় উরুগুয়ের রেফারি গুস্তাভো তেজেরা খেলোয়াড়দের নিরাপত্তাহীন অবস্থা দেখে দ্রুত ম্যাচটি বাতিল ঘোষণা করে দেন। পরে কনমেবল নিশ্চিত করে যে, নিরাপত্তা নিশ্চিত না থাকার কারণে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে।

ম্যাচ পরিচালনা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, ‘এ ধরণের পরিস্থিতির জন্য ক্লাব ম্যানুয়ালের বিধানগুলি মেনে চলা হয়েছে। সেখানে লিখিত নিয়মগুলো বিবেচনা করে, পরিস্থিতির প্রতিকার না হওয়ায় দ্রুত ম্যাচটি বাতিল করা হয়েছে এবং বিষয়টি পরবর্তী সিদ্ধান্তের জন্য কনমেবল বিচারিক সংস্থাগুলিতে পাঠানো হবে।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!