একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার

ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে বিরল এক কীর্তি গড়েছেন আনশুল কাম্বোজ। টুর্নামেন্টের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন হরিয়ানার এই পেসার।

আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগে ইতিহাস হাতছানি দিচ্ছিল আনশুলকে। গত দুই দিনে কেরালার ৮ জন ব্যাটারকে আউট করেছিলেন তিনি। আজ তুলে নেন বাকি দুই উইকেটও। আর তাতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ২৩ বছর বয়সী এই পেসার।

ইনিংস শেষে আনশুলের বোলিং ফিগার ৩০.১-৯-৪৯-১০। হরিয়ানার জার্সিতে এটি কোনো বোলারদের সেরা বোলিং। এর আগে ২০০৮-০৫ মৌসুমে বিদর্ভের বিপক্ষে ২৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য জগিন্দর শর্মা।  

আনশুলের আগে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন বাংলার বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি (১৯৫৫-৫৬ মৌসুম) এবং রাজস্থানের পেসার প্রদীপ সুন্দরম (১৯৮৫-৮৬ মৌসুম)। প্রথম শ্রেণির ক্রিকেটে সবমিলিয়ে ভারতের ছয় জন বোলার ইনিংসে ৬ উইকেট পেয়েছেন। বাকি ৩ জন হচ্ছেন- অনিল কুম্বলে, সুভাষ গুপ্তে এবং দেবাশিষ মোহান্তি।

আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার প্রথম কীর্তিটি ইংল্যান্ডের সাবেক লেগ স্পিনার জিম লেকারের। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ রানে ১০ উইকেট নেন তিনি। এরপর ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তিতে নাম লেখান কুম্বলে। আর ২০২১ সালের ডিসেম্বরে ভারতের মাটিতে কীর্তিটির পুনরাবৃত্তি করেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি