ঊনিশের আগেই ইয়ামালের ১৯, শীর্ষে এমবাপে, মেসির ১৩

ইউরোপিয়ান ফুটবলে আবারও কেটেছে উত্তেজনায় ভরা একটি সপ্তাহ। শীর্ষ লিগগুলো বড় দলগুলো মাঠে নেমেছে এবং দিয়েছে রোমাঞ্চকর মুহূর্ত। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল শীর্ষ দুই দল আর্সেনাল ও চেলসি, যেখানে ম্যাচটি ১-১ ড্র হয়।

মিকেল আর্তেতার আর্সেনাল এখনো পাঁচ পয়েন্টে এগিয়ে, তাদের পেছনে ম্যানচেস্টার সিটি— যারা ফিল ফোডেনের দেরিতে করা গোলে লিডস ইউনাইটেডকে হারায়। একই সঙ্গে লিভারপুল ২-০ ব্যবধানে ওয়েস্ট হ্যামকে হারিয়ে জয়রথে ফিরেছে।

লা লিগায় রিয়াল মাদ্রিদ আবারও পয়েন্ট হারিয়েছে এবং ১-১ ড্রয়ের ফলে তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে; বিপরীতে বার্সেলোনা আলাভেসকে হারিয়ে উঠে গেছে লিগ শীর্ষে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ অপরাজিত রয়েছে, আর সিরি আ–তে প্রথম চার দলের পয়েন্ট ব্যবধান মাত্র এক—১৩ ম্যাচ শেষে এসি মিলান শীর্ষে, এরপর ন্যাপোলি, ইন্টার মিলান ও রোমা।

স্প্যানিশ লা লিগা

১৯: লামিনে ইয়ামালে গড়লেন ইতিহাসের কীর্তি। ১৯ বছরে পা দেওয়ার আগেই তিনি করেছেন ১৯টি লিগ গোল— লা লিগার ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন কেবল রাউল গঞ্জালেজ (২৮), হোসে ইরারাগোরি (২৩)। ১৯ বছর হওয়ার আগেই তারা এতগুলো গোল করেছেন।

৭: শীর্ষে কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭টি পেনাল্টি গোল করেছেন। ইউরোপের সেরা পাঁচ লিগের কোনো খেলোয়াড়ের চেয়ে যা বেশি।

৩: রিয়ালের টানা তিন ড্র। রিয়াল মাদ্রিদ লা লিগায় টানা তৃতীয় ড্র করেছে। ২০১৯ সালের পর (জিনেদিন জিদানের অধীনে) এই প্রথম তারা এক মৌসুমে তিন ম্যাচ ধরে ড্র করল।

৩৪: বার্সেলোনার গোলের ধারাবাহিকতা। লা লিগায় বার্সা টানা ৩৪ ম্যাচে গোল করেছে (মোট ৯০ গোল)। যা ২০১৯ সালের পর তাদের সেরা গোল করার রেকর্ড।

১৮০: ইয়ান ওবলাকের ক্লিন শিট। অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওবলাকের ক্লিন শিট এখন ১৮০টি, লা লিগা ইতিহাসে তৃতীয় সর্বাধিক। তার ওপরে শুধুই, আন্দোনি জুবিজারেতা (২৩৫), ফ্রান্সিসকো বুয়ো (২১৩)।

মেসির অ্যাসিস্টের রেকর্ড

লিওনেল মেসির ইন্টার মায়ামি নিউ ইয়র্ক সিটিকে ৫-১ ব্যবধানে হারিয়ে এমএলএস কাপ ফাইনালে উঠেছে। সেখানে তাদের প্রতিপক্ষ থমাস মুলারের ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

১৩: মেসির পোস্টসিজন রেকর্ড বাড়ল। নিউ ইয়র্ক সিটির বিপক্ষে অ্যাসিস্টের মাধ্যমে মেসি এমএলএস কাপ প্লে-অফে তার গোলে অ্যাসিস্ট বেড়ে দাঁড়াল ১৩টিতে। একক মৌসুমে এটা সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগ

১: ইসাকের গোল খরা কাটলো। আলেকজান্ডার ইসাক ৮ ম্যাচ পর অবশেষে প্রিমিয়ার লিগে গোল করেছেন। তার দীর্ঘতম গোল–খরার সমাপ্তি ঘটলো। গোল করলেন ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে।

৫৬: ব্রুনো ফার্নান্দেজের ইতিহাস। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে ৫৬টি অ্যাসিস্ট এখন ব্রুনো ফের্নান্দেজের— পল স্কোলসের (৫৫) চেয়েও বেশি। ইউনাইটেডে তার ওপরে আছেন, রায়ান গিগস (১৬২), ওয়েইন রুনি (৯৩), ডেভিড বেকহাম (৮০)।

৭: চেলসির লালকার্ড বিপর্যয়। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসি পেয়েছে ৭টি লালকার্ড— ইউরোপের সেরা পাঁচ লিগে কোনো দলের সর্বোচ্চ।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প