রণবীরের ‘ধুরন্ধর’ সেনাবাহিনীকে পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের

মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’। শহীদ মেজর মোহিত শর্মার পরিবারের অভিযোগের ভিত্তিতে এর মুক্তি স্থগিতের আবেদন করেন তার মা–বাবা। তাদের দাবি-সিনেমাটির গল্প ও বেশ কিছু দৃশ্য মেজরের বাস্তব জীবনের সঙ্গে মিলে গেলেও নির্মাতারা পরিবারের অনুমতি নেননি।

এই আবেদনের প্রেক্ষিতে সোমবার মামলার রায় দেয় দিল্লি হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে-সিনেমাটি জরুরি ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাঠাতে হবে পর্যালোচনার জন্য। সেনাবাহিনীর সবুজ সংকেত পাওয়ার পরই সিনেমার সেন্সর ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত হবে।

মেজরের পরিবারের অভিযোগ- ‘ধুরন্ধর’র ট্রেলারে সেনাবাহিনীর গোপন কৌশল ও বাস্তব সামরিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে কেন্দ্রীয় সরকারের আইনজীবী আশিস দীক্ষিত আদালতকে জানান, সিনেমাটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি; বিষয়টি প্রক্রিয়াধীন। প্রয়োজনে এটিকে সেনাবাহিনীর কাছে পাঠানো যেতে পারে। তিনি আরও যুক্তি দেন- ‘ধুরন্ধর’ কোনও বায়োপিক নয়, ছবির গল্প সম্পূর্ণ কাল্পনিক।

পরিচালক আদিত্য ধরের সাম্প্রতিক একটি পোস্টও আদালতে পেশ করা হয়, যেখানে তিনি পরিষ্কার লিখেছেন-সিনেমাটি মেজর মোহিত শর্মাকে ভিত্তি করে নয়।

অন্যদিকে নির্মাতাদের আইনজীবী সৌরভ কিরপাল জানান-শুধু একটি ট্রেলার দেখে ভুল ধারণা থেকে পরিবার নিষেধাজ্ঞা চাইতে পারেন না। তবে মেজরের পরিবারের আইনজীবীর দাবি-সিনেমার অনেক দৃশ্য তার জীবনের বাস্তব অপারেশনের সঙ্গে মিলে যায়, আর অনুমতি না নেওয়া আরও প্রশ্ন তৈরি করে।

সব পক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে-ছবিটি অবিলম্বে সেনাবাহিনীর কাছে পাঠানো হোক যাচাইয়ের জন্য।

এদিকে মুক্তির আগেই রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অগ্রিম বুকিংয়ে বেশ সাড়া ফেলেছে। কিছু প্রেক্ষাগৃহে টিকিটের মূল্য ২ হাজার টাকা পর্যন্ত ছুঁয়েছে। তবে আদালতের নতুন নির্দেশনায় সিনেমার মুক্তি পিছিয়ে যাওয়ার আশঙ্কাও উড়ানো যাচ্ছে না।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর