উল্লাপাড়ায় মেয়েদের উত্যক্ত করায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

মেয়েদের উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় সংঘর্ষে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর ও কাশিনাথপুর গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের শাহ আলম (৩৫), সবুজ হোসেন (২০), আক্তার হোসেন (৬০), রাসেল হোসেন (১৮), রাব্বি (১৮), ফারুক হোসেন (৩৮), আব্দুল কাদের (৪৬), নূর ইসলামসহ (৪৫) অন্তত ১০ জন আহত হন। 

আহতদের মধ্যে শাহ আলমের ছেলে সবুজ হোসেনের (২০) অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রশিদপুর গ্রামের আক্তার হোসেন ও নূর ইসলাম অভিযোগ করেন, কাশিনাথপুর গ্রামের বাবলু ও ইউনুসসহ কয়েকজন যুবক গ্রামের রাস্তায় চলাচলকারী মেয়েদের উত্যক্ত করতো।  এ নিয়ে দুই গ্রামের যুবকদের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়।  এরই জেরে শুক্রবার রাত সাড়ে ৮টায় কাশিনাথপুর গ্রামের একদল যুবক রশিদপুর গ্রামে এসে হামলা চালায়।  

নিহত শাহ আলমের বাবা চাঁদ আলী জানান, তার ছেলের শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকাল ৯টায় তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  এ ঘটনায় সলঙ্গা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

সলঙ্গা থানার ওসি মো. ইমাম জাফর বলেন, এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।  এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প